এক্সপ্লোর

Indian Cricket Team: হুডখোলা বাসে ভিক্ট্রি ল্যাপ, রোহিতদের প্যারেড শুরুর সময় কি পিছিয়ে গেল?

T20 World Cup 2024: হুডখোলা বাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় ঘুরবেন রোহিত, বিরাটরা।

মুম্বই: দেশে ফিরেছেন বিশ্বজয়ীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024 Winner) জয়ের পর প্রায় পাঁচদিনের মাথায় দেশে পা রেখেছেন রোহিত শর্মা(Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। দেশে ফিরেই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। সূচি অনুযায়ী ভিক্ট্রি ল্যাপ করার কথা রোহিতদের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল পাঁচটা থেকে মেরিনা বিচ থেকে শুরু হওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের ভিক্ট্রি ল্যাপের। কিন্তু সূত্রের খবর, সেই সময়ে কিছু পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে রাট আটটা থেকে শুরু হতে পারে বিশ্বজয়ী ভারতীয় দলের প্যারেড। হুডখোলা বাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় ঘুরবেন রোহিত, বিরাটরা। এরপর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে সম্বর্ধনা অনুষ্ঠান। বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসাবে ভারতীয় দলের হাতে ১২৫ কোটি টাকা তুলে দেবে BCCI। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী প্রত্যেক প্লেয়ারকে আলাদা করে সংবর্ধিত করা হবে।

ইতিমধ্যেই সকাল থেকেই রোহিতদের দিল্লির ইন্দিরা গাঁধী বিমানবন্দরে নামার আগে থেকেই প্রচুর ক্রিকেটপ্রেমী ভিড় জমিয়েছিলেন বিমানবন্দরের বাইরে। বিশেষ শোভাযাত্রা করবে টিম ইন্ডিয়া। সেজে উঠেছে শোভাযাত্রার সেই বাস। বাসের গায়ে বিশ্বকাপ ট্রফি হাতে টিম ইন্ডিয়ার এক বিরাট ছবি রয়েছে। লেখা রয়েছে চ্যাম্পিয়ন ২০২৪। মেরিনা বিচে এমনিতেই তিল ধারণের জায়গা নেই। নীল সমুদ্রে ছেয়ে গিয়েছে গোটা এলাকা। জানা গিয়েছে রোহিত ও বিরাটরা দিল্লির কর্মসূচি সেরে ইতিমধ্যেই মুম্বইয়ে পৌঁছে গিয়েছেন। দলের বাকিরাও পৌঁছেছেন মুম্বইয়ে। হয়ত টিম হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এরপর তাঁরা প্যারেডে অংশ নিতে চাইছেন। কারণ সকাল থেকেই বেশ ধকল গিয়েছে ক্রিকেটারদের। তার জন্যই হয়ত হোটেলে একটু বিশ্রামের পরই ফের হুডখোলা বাসে বিজয়যাত্রায় অংশ নেবেন বিশ্বজয়ী ক্রিকেটাররা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

এদিকে, ওয়াংখেড়ে স্টেডিয়ামেও জনসমুদ্র। প্রতিটা গেটে সাধারণ মানুষদের ভিড়। প্যারেডের পর এই আইকনিক স্টেডিয়ামেই সংবর্ধিত করা হবে রোহিতদের। রোহিত শর্মা নিজের সোশ্য়াল মিডিয়ায় এই বিজয়যাত্রায় সব ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অংশগ্রহণের জন্য আবেদন জানিয়েছেন। তিনি লিখেছিলেন, ''এই বিশেষ মুহূর্ত আমরা আপনাদের সঙ্গে উপভোগ করতে চাই। এই জয় উদযাপন করতে মেরিন ড্রাইভ ও ওয়াংখেড়েতে চলে আসুন।'' কাউন্টডাউন শুরু....

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget