এক্সপ্লোর

T20 World Cup: নেই স্মিথ, নেই আইপিএলে সাড়া জাগানো ম্য়াকগুর্ক, টি-টোয়েন্টি বিশ্বকাপের অজি দলে চমক

Australia Cricket Team: ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই দলে থাকলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অজি দল থেকে বাদ পড়লেন স্টিভ স্মিথ। জায়গা পাননি জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্কও।

সিডনি: ঘোষিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ১৫ সদস্যের অস্ট্রেলিয়া ক্রিকেট দল (Australia Cricket Team)। প্রত্যাশামতই অধিনায়ক নির্বাচিত করা হয়েছে মিচেল মার্শকে। চোটের জন্য দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আর না খেললেও দেশের জার্সিতে কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপে তিনিই নেতৃত্বভার সামলাবেন। তবে দলে জায়গা পাননি অভিজ্ঞ স্টিভ স্মিথ, জেসন বেহরনডর্ফ। এমনকী সুযোগ পাননি চলতি আইপিএলে দারুণ পারফর্ম করা জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্ক। তবে অভিজ্ঞ বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নারকে নেওয়া হয়েছে দলে। 

অ্য়াস্টন অগার ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেছিল, সেই সময়ই শেষবার এই ফর্ম্য়াটে খেলতে নেমেছিলেন। কিন্তু তাঁকেও দলে সুযোগ দেওয়া হয়েছে। মার্কাস স্টোইনিস চলতি আইপিএলের শুরুতে ভাল পারফর্ম করতে না পারলেও শেষ পর্যন্ত জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলছেন, ''আমার মনে হয় অস্ট্রেলিয়া দলটা দারুণ ভারসাম্য়যুক্ত হয়েছে। এই দলে অভিজ্ঞ ক্রিকেটারও রয়েছে। যাঁরা এর আগেও বিশ্বকাপ খেলেছে।  টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভাল ফল করবে বলেই আমি আশাবাদী।''

দলে স্মিথ, বেহেরনডর্ফের মত অভিজ্ঞ ক্রিকেটারদের না নেওয়া নিয়ে বেইলি বলেন, ''বৈঠকে স্মিথ, বেহেরনডর্ফ, অ্যারন হার্ডি, স্পেনসার জনসনদের নিয়ে অনেক আলোচনা হয়েছিল। আমাদের পক্ষেও কাজটা কঠিন এত জনের মধ্যে ১৫ সদস্য়ের দল বেছে নেওয়া। তবে আমি মনে করি যারা যারা দলে সুযোগ পেল তা তাদের দিকেও আমরা নজর রেখেছি। প্রয়োজনে যাতে তাঁদেরকে দলে অন্তর্ভূক্ত করা যায়, সেই দিকেও খেয়াল রাখছি আমরা।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by cricket.com.au (@cricketcomau)

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), প্যাট কামিন্স, অ্য়াস্টন অগার, গ্লেন ম্য়াক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জস ইংলিশ, নাথান এলিস, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, ম্য়াথু ওয়েড, ক্যামেরন গ্রিন

উল্লেখ্য, গতকালই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে টি-টােয়েন্টি বিশ্বকাপের জন্য। রোহিত শর্মার ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে। দলে সুযোগ পেয়েছেন শিবম দুবে, অক্ষর পটেল, ঋষভ পন্থও। রিজার্ভে রয়েছেন শুভমন গিল, রিঙ্কু সিংহরা।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget