এক্সপ্লোর

Suryakumar Yadav: নেটে ১০০০ বলে ব্যাটিং অনুশীলন, 'প্রাক্তন' বিশ্বজয়ী ক্যাপ্টেনই কি ভরসা হবেন শ্রেয়সদের?

৩৫ বছরের ভারতীয় ডানহাতি ব্যাটারকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড দুটো সিরিজেই দেখা যায়নি দলে। শ্রেয়স আইয়ারর নেতৃত্বে ভারত দুটো সিরিজেই হেরেছে।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup 2026) জিতেছিলেন ক্যাপ্টেন হিসেবে। কিন্তু এরপরই তাঁকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়। নেতৃত্ব কেড়ে নেওয়াই শুধু নয়। দলেও স্থান পাননি সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। ব্যাট হাতে গত দেড় বছরে সেভাবে রানের মধ্য়ে ছিলেন না সূর্য। যার খেসারত দিতে হয়েছিল দলে নিজের জায়গা হারিয়ে। যদিও ফের নিজেকে দলে ফেরানোর জন্য উঠেপড়ে লেগেছেন স্কাই। অনুশীলনেও নিংড়ে দিচ্ছেন নিজেকে। নেটে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন সারছেন। তাহলে কি ফের একবার জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে?

৩৫ বছরের ভারতীয় ডানহাতি ব্যাটারকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড দুটো সিরিজেই দেখা যায়নি দলে। শ্রেয়স আইয়ারর নেতৃত্বে ভারত দুটো সিরিজেই হেরেছে। যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে রবিবার শেষ হওয়া তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে ক্লিনস্যুইপ করেছে টিম ইন্ডিয়া। নিজের সোশ্য়াল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন সূর্যকুমার। সেখানে ক্লিপের সঙ্গে পোস্টে তিনি লিখেছেন, 'রবিবার দারুণ একটা অনুশীলন সেশন কাটল। প্রায় ৩ ঘণ্টা নেটে সময় কাটালাম। প্রায় ১০০০ বল খেলেছি নেটে।'

 

মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মার পর তৃতীয় ভারত অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার নজির গড়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু ব্যাট হাতে খারাপ ফর্মের জন্য দলে নিজের জায়গা হারান। তবে যেভাবে ভারত সেনা কান্ট্রিতে দুটো সিরিজ হেরেছে, তাও আবার একটি সিরিজ হারতে হয়েছে দুর্বল আয়ারল্যান্ডে বিরুদ্ধে, তাতে কিন্তু সূর্যকুমারের দলে ফেরার সম্ভাবনা বাড়তেই পারে। যদিও বিসিসিআই ও টিম ম্য়ানেজমেন্টের পক্ষে বার্তা দেওয়া হয়েছিল যে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন করে দল সাজানোই লক্ষ্য এই মুহূর্তে। আর সূর্যকুমারের যেহেতু ২ বছর পর বয়স ৩৭ পেরিয়ে যাবে, তাই সেই বয়সে তাঁকে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। যদিও সূর্য এখনও আশাবাদী যে ফের তিনি টি-টােয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলে কামব্যাক করতে পারবেন। এই মুহূর্তে আইপিএলে ও মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে খেলছেন এই স্টাইলিস্ট ব্যাটার। এই ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে চারটি সেঞ্চুরিও রয়েছে সূর্যকুমারের।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget