এক্সপ্লোর

IPL 2025 Mega Auction: আইপিএলের মঞ্চে প্রথমবার ইতালির ক্রিকেটার, নিলামের উঠছেন ২৪ বছরের তরুণ পেসার

IPL 2025: ডানহাতি এই পেসার গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে ব্রাম্পটন ওলভসের হয়ে খেলেন। টুর্নামেন্টের যুগ্মভাবে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি ড্রাকা।

মুম্বই: আইপিএলের নিলামের (IPL Auction) টেবিলে প্রথমবার এবার দেখা যাবে ইতালির ক্রিকেটারকে। ২৪ বছরের তরুণ পেসার থমাস জ্যাক ড্রাকা (Thomas Draca)। ৪০৯ জন বিদেশি প্লেয়ারের মধ্যে ইতালির একমাত্র প্লেয়ার যিনি নিলামের টেবিলে নিজের দর যাচাই করবেন। ডানহাতি এই পেসার গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে ব্রাম্পটন ওলভসের হয়ে খেলেন। টুর্নামেন্টের যুগ্মভাবে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি ড্রাকা। ৬ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন তিনি। ৬.৮৮ ইকনমি রেটে নজরকাড়া বোলিং করেছেন ড্রাকা গোটা মরশুমে।

সারের বিরুদ্ধে মরশুমে নিজের সেরা পারফরম্য়ান্স করেছিলেন জ্যাক। নিজের ৪ ওভারের স্পেলে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ১৯৮ রান ডিফেন্ড করতে নেমে জ্যাকের স্পেলের সৌজন্যে তাঁর দল ৫৯ রানে জয় ছিনিয়ে নেয়। ইতালির পেসার যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি লিগে এমআই এমিরেটসে যোগ দিয়েছিলেন। চলতি বছরেই লুক্সেমবর্গের বিরুদ্ধে দেশের জার্সিতে অভিষেক হয় ড্রাকার। সেই ম্য়াচেই নিজের ৪ ওভারের স্পেলে ১৫ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছিলেন তিনি। ইতালিও ৭৭ রানে ম্য়াচ জিতে নিয়েছিল। 

ড্রাকা এখনও পর্যন্ত ৪টি টোয়েন্টি খেলেছেন দেশের জার্সিতে। ঝুলিতে ৮ উইকেট পুরেছেন। ড্রাকা আইপিএলের জন্য নিজেকে অলরাউন্ডার কোটায় নথিভুক্ত করেছেন। নিজের বেস প্রাইস তিনি রেখেছেন মাত্র ৩০ লক্ষ টাকা। এখন দেখার কোনও প্লেয়ার তাঁকে আদৌ দলে নেওয়ার জন্য আগ্রহ দেখায় কি না। 

এদিকে, সূত্রের খবর, আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করেছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের কিংবদন্তি প্রাক্তন পেসার ৪২ বছর বয়সে প্রথমবার আইপিএলে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। উল্লেখ্য, প্রায় এক দশকেরও বেশি সময় আগে শেষবার টি-টোয়েন্টি ফর্ম্য়াটে খেলেছিলেন। তাও আবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। দেশের হয়ে শেষবার খেলেছেন ২০০৯ সালে। ওয়ান ডে ফর্ম্য়াটেও ২০১৫ বিশ্বকাপের পর আর সেভাবে দেখা যায়নি তারকা ৪২ বছরের অভিজ্ঞ পেসারকে। আর আইপিএলের মঞ্চে তো কোনওদিনই দেখা যায়নি। ২০১৯ সালে লিস্ট এ খেলেছিলেন অ্যান্ডারসন। এই পরিস্থিতিতে আইপিএলে কোনও দল তাঁকে নেওয়ার জন্য ঝাঁপায় কি না সেটাই দেখার। অ্যান্ডারসন এই প্রসঙ্গে বলেছেন, ''দেশের জার্সিতে আর খেলব না সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমার সেভাবে অভিজ্ঞতা নেই। দ্য হান্ড্রেডে খেলার সময় দেখলাম বল ভালই স্যুইং করছে। তখন মনে হল আমি এখনও খেলতে পারি।''

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget