এক্সপ্লোর

Asia Cup 2023: 'স্বপ্নেও ভাবিনি', এশিয়া কাপে সুযোগ পেয়ে নিজেই বিস্মিত তিলক

Tilak Varma ভারতের হয়ে এখনও পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও, এশিয়া কাপেই প্রথমবার ভারতীয় ওয়ান ডে দলে ডাক পেলেন তিলক ভার্মা।

নয়াদিল্লি: সোমবার, ২২ অগাস্টই আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য ১৭ জনের ভারতীয় দলের (Indian Cricket Team) ঘোষণা করা হয়। সেই দলে সবচেয়ে বড় চমক হলেন তিলক ভার্মা (Tilak Varma)। জাতীয় দলের হয়ে ক্যারিবিয়ান সফরেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছেন তিলক। সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। তবে এখনও পর্যন্ত ওয়ান ডেতে জাতীয় দলের হয়ে একটিও ম্যাচ খেলেননি তিনি। তা সত্ত্বেও তাঁকে এশিয়া কাপের দলে রাখা হয়েছে। এই সুযোগ পেয়ে তিলক নিজেও খানিকটা বিস্মিত।

সম্প্রতি ভারতীয় বোর্ডের তরফে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। সেখানেই তিলক এশিয়া কাপে সুযোগ পাওয়ার পর নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেন। তিনি বলেন, 'আমি যে সরাসরি এশিয়া কাপে নিজের ওয়ান ডে অভিষেক ঘটাব, সেটা কোনদিনও স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ, ভারতের  হয়ে ওয়ান ডে খেলার স্বপ্ন দেখতাম। তবে এটা নিঃসন্দেহে আমার জন্য বিরাট সৌভাগ্যের। এই বছরই আমি টি-টোয়েন্টি অভিষেক ঘটিয়েছি। তার এক মাসের মধ্যেই যে ওয়ান ডেতে এশিয়া কাপে সুযোগ পাব, সেটা ভাবিনি। এটা অনেক বড় সুযোগ আমার কাছে এবং আমি সেইভাবেই নিজেকে প্রস্তুতও করছি।'

তবে এশিয়া কাপের জন্য জাতীয় দলে ডাক পেয়ে খানিকটা বিস্মিত হলেও, ৫০ ওভারের ফর্ম্যাটে ভাল পারফর্ম করার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। 'আমি তো বহুদিন ধরেই লিস্ট এ ক্রিকেট খেলেছি, তাই ওয়ান ডে ক্রিকেট খেলাটা আমার কাছে খুব একটা চাপের হবে না। লিস্ট এ-তে আমিও ভাল পারফর্ম করেছি এবং আমার দলও সাফল্য পেয়েছে। তাই ওয়ান ডে ফর্ম্যাটে ভাল পারফর্ম করার বিষয়ে আমি আত্মবিশ্বাসী এবং ভারতের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।' বলেন তরুণ ভারতীয় ব্যাটার।

এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল:-

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, কে এল রাহুল, শ্রেয়স আইয়ারহার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষাণ, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর।

স্ট্যান্ড বাই: সঞ্জু স্যামসন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ঠিক কোথায় চাহালকে টেক্কা দিলেন কুলদীপ? জানিয়ে দিলেন গাওস্কর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget