এক্সপ্লোর

Sachin Tendulkar: 'আমিই তোমার উইকেট নেব', পাক ব্যাটারকে হুঁশিয়ারি দিয়েছিলেন বোলার সচিন

IND vs PAK: তবে বল হাতেও কিন্তু অনেক ম্য়াচেই চমক দেখিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলে এক্স ফ্যাক্টর ছিলেন বোলার সচিন।

মুম্বই: ব্যাট হাতে গোটা বিশ্বে দাপট দেখিয়েছেন। ক্রিকেট ইতিহাসে সর্বাধিক রান, সর্বাধিক শতরান সবকিছুর মালিকই তিনি। সচিন রমেশ তেন্ডুলকর। কিংবদন্তি প্রাক্তন এই ভারতীয় ব্যাটারের ব্যাটিং আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক মাইলস্টোন গড়ার কারিগর তিনি। তবে বল হাতেও কিন্তু অনেক ম্য়াচেই চমক দেখিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলে এক্স ফ্যাক্টর ছিলেন বোলার সচিন। তাঁর লেগব্রেক অনেক তাবড় তাবড় ব্য়াটারকেই সমস্যায় ফেলেছিল। ঠিক যেমন মুলতানে পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটারদের সমস্যায় ফেলেছিলেন ২০০৪ সালে।

টেস্টে ২০০ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ৪৬ উইকেট ঝুলিতে পুরেছেন সচিন তেন্ডুলকর। ১০ রানের বিনিময়ে ৩ উইকেট ঝুলিতে সেরা বোলিং ফিগার। মুলতানে ২০০৪ সালে ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট বিখ্যাত হয়ে আছে বীরেন্দ্র সহবাগের ৩০৯ রানের ইনিংসের জন্য। আবার সেই ম্যাচেই সচিন ১৯৪ রানে অপরাজিত থাকার সময় রাহুল দ্রাবিড়ের আচমকা ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ার ঘটনাও বেশ আলোচনার কেন্দ্রে ছিল। সেই ম্য়াচে তৃতীয় দিনের শেষে সচিন বল করছিলেন। সেই ম্য়াচের আগে নাকি মঈন খানকে সচিন বলেছিলেন যে, 'তোমার উইকেট আমিই নেব' আর ঠিক সেটাই হয়েছিল। মঈনকে আউট করে দিয়েছিলেন সচিন সেই ম্য়াচে। মুলতানে ভারত ইনিংস ও ৫২ রানে জয় ছিনিয়ে নিয়েছিল।

 

সেই ম্য়াচে চোটের জন্য খেলতে পারেননি তৎকালিন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর বদলে অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। সেদিন সচিন যখন ১৯৪ রানে অপরাজিত ছিলেন সচিন। তখনই দ্রাবিড় ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিলেন। সেই সিদ্ধান্ত নিয়ে অনেকেই চমকে গিয়েছিলেন সেদিন। কেন দ্বিতশতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা সচিনকে আর ব্যাট করার সুযোগ দিলেন না দ্রাবিড়, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। কিছুদিন আগে প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া বলেছিলেন, ''আমি সেই সময় ড্রেসিংরুমে ছিলাম। কিন্তু সত্যি বলতে আমি একেবারেই চাইনি যে কারও কথার মাঝে ঢুকতে। কারণ আমি অত্যন্ত ছোট ছিলাম বাকিদের তুলনায় সেই সময়। কিন্তু আমি সচিন পাজিকে সেদিন দেখেছিলাম। একেবারেই খুশি ছিলেন না তিনি সেদিনের সিদ্ধান্তে। আমি হয়ত প্রথমবার ওঁকে এমন অখুশি দেখেছিলাম।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget