এক্সপ্লোর

U19 World Cup 2025: ওয়েস্ট ইন্ডিজ়কে দুরমুশ করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অভিযান শুরু করল গত বারের চ্যাম্পিয়ন ভারত

Indian U19 Team: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মাত্র ৪.২ ওভারেই এক উইকেটে হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। 

কুয়ালা লামপুর: দুরন্ত জয় দিয়ে এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 World Cup 2025) অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমে বল করে ওয়েস্ট ইন্ডিজ়কে মাত্র ৪৪ রানে গুটিয়ে দেয় ভারতীয় দল। জবাবে মাত্র ৪.২ ওভারেই এক উইকেটে হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। 

ম্যাচ টস জেতে ভারতীয় দলই। টসে জিতে প্রথমে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ম্যাচের দ্বিতীয় ওভারে জোশিথা ভারতীয় দলের হয়ে প্রথম উইকেটটি নেন। ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক সামারাকে সাজঘরে ফেরান তিনি। ঠিক পরের বলেই তিনি আবারও সাফল্য পান। এবার নঈজান্নি কাম্বাবাচকে ফেরান তিনি। এরপর আয়ুষী শুক্ল ও পারুণিকা সিসোদিয়া, ভারতের স্পিন জুটি ভারতীয় দলের হয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন। শুক্ল দুইটি উইকেট নেন। সিসোদিয়া পান তিনটি সাফল্য। 

স্পিনারদের ভেল্কির পর মহিলা দলের ছোটদের হয়ে বাকি কাজটা করেন ভারতীয় ফিল্ডাররা। তাঁরাই ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংসের শেষদিকের উইকেটগুলি নেন। তিন তিনটি রান আউট হয়। ৪৪ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংস। ম্যাচ জয়ের জন্য ভারতীয় দলের সামনে লক্ষ্য একেবারেই তেমন আহামরি ছিল না। সেই লক্ষ্যে পৌঁছতে তরুণ তুর্কিদের তেমন কোনও কষ্টও করতে হয়নি।

তবে রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই আহামরি করতে পারেনি ভারতীয় দল। প্রথম ওভারেই প্রথম উইকেটটি হারায় ভারত। ওপেনার জি তৃষা ফেরেন সাজঘরে। তবে কামিলিনি জি এবং সানিকা চালকে নিশ্চিত করেন যাতে লক্ষ্যে পৌঁছনোর আগে ভারতীয় দলের আর কোনও উইকেট না পড়ে।এই দাপুটে জয়ে গ্রুপ 'এ'-তে গত বারের চ্যাম্পিয়নরা বেশ ভাল জায়গায় রয়েছে। বর্তমানে তাঁদের নেট রান রেট চোখধাঁধানো ৮.৬৪৬।

 

অপরদিকে গ্রুপের আরেক ম্যাচে শ্রীলঙ্কা আয়োজক দেশ মালয়েশিয়াকে ১৩৯ রানের বিরাট ব্যবধানে জয় পায়। চামুণ্ডি ও দাহামি লঙ্কান দলের হয়ে ম্যাচের নায়ক হয়ে উঠে আসেন। দ্বীপরাষ্ট্র নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬২ রান তোলে। জবাবে মালয়েশিয়া মাত্র ২৩ রানেই গুটিয়ে যায়।   

আরও পড়ুন: আইপিএল শুরুর আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মহেন্দ্র সিংহ ধোনির পছন্দের স্পিনার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget