এক্সপ্লোর

Bees Attack Umpire: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই আম্পায়ারের মর্মান্তিক মৃত্যু, কী এমন ঘটল?

Unnao Cricket Ground Umpire dies: বুধবার কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত এক ম্যাচ খেলা হচ্ছিল শুক্লাগঞ্জের সাপরু ময়দানে। সেইখানেই ঘটে গেল এক দুর্ঘটনা।

উন্নাও: বর্তমানে দেশে শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের (Cricket) উৎসব। চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, পরের মাস থেকেই আবার শুরু হবে আইপিএল। সব মিলিয়ে রমরমিয়ে চলছে ২২ গজের মহারণ। এর মাঝে ক্রিকেট মাঠে মর্মান্তিক ঘটনা ঘটে গেল। 

বুধবার কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত এক ম্যাচ খেলা হচ্ছিল শুক্লাগঞ্জের সাপরু ময়দানে। সেইখানেই ঘটে গেল এক দুর্ঘটনা। এমন ঘটনা এর আগে আদৌ শোনা গিয়েছে কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই দুর্ঘটনায় এক ৬৫ বছরের আম্পায়ারকে প্রাণ পর্যন্ত হারাতে হল। কিন্তু ঠিক ঘটেছিল? উত্তরপ্রদেশের উন্নাও জেলায় খেলা ওই ম্য়াচে একদল মৌমাছি হঠাৎই ম্যাচের সময় আক্রমণ করে। চারিদিকে হইচই পড়ে যায়। মাঠে থাকা আম্পায়ার এবং ক্রিকেট খেলোয়াড়জদের আক্রমণ শানায় ওই মৌমাছির দল।

এই আক্রমণের ফলে স্বাভাবিকভাবেই হইচই পড়ে যায়। খেলোয়াড় থেকে শুরু করে মাঠে উপস্থিত দর্শকরা সকলেই মৌমাছির হুল ফোটানোর হাত থেকে বাঁচার জন্য ছোটাছুটি শুরু করেন। এর জেরেই মানিক গুপ্ত আম্পায়ারের মৃত্যু হয়। তিনি কানপুরের আধিকারিক যিনি এই ম্যাচে আম্পায়ারিং করছিলেন বলে পুলিশের তরফে বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়। কানপুর ক্রিকেট সংস্থার এক সিনিয়র আধিকারিকও এই ঘটনার সত্যতা স্বীকার করে নেন।     

কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এসএন সিংহ PTI-কে এই ঘটনার বিষয়ে বলেন, 'গুপ্তকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও কিন্তু ওর গালে শরীরে প্রচুর মৌমাছি ছিল।' তিনি এই কঠিন সময়ে অ্যাসোসিয়েশনের তরফে মানিক গুপ্তে পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন।

মাঠে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান মৌমাছিদের আক্রমণ ও হুল ফোটানোয় মানিক গুরুতর আহত হন এবং মাঠেই অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁকে প্রথমে শুক্লাগঞ্জের এক বেসরকারি হাসপাতালে তড়ঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁর অবস্থার অবনতি ঘটলে কানপুরের লালা লাজপত রায় হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। শেষমেশ ডাক্তাররা তাঁকে মৃত বলেই ঘোষণা করেন। মানিক প্রাণ তো হারানই, পাশাপাশি পুলিশের তরফে জানানো হয় এই ঘটনায় আরও এক আম্পায়ার এবং প্রায় ১৫ থেকে ২০ জন মৌমাছির হুলে আক্রান্ত হন।

গোটা ঘটনায় বেশ স্তম্ভিত সকলেই। এমন ঘটনা আদৌ কোনদিন ঘটেছে কি না, সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে বটে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget