এক্সপ্লোর

UP T20 League: যোগীরাজ্যের টি-টোয়েন্টি লিগে গড়াপেটার প্রচেষ্টা, দায়ের হল এফআইআর

Match Fixing: একজন বুকি কাশী রুদ্রাসের টিম ম্যানেজারকে ম্যাচ গড়াপেটার জন্য কোটি টাকার টোপ দেন। তার তরফে বলা হয় গড়াপেটা হলে ৫০ লক্ষ টাকা কমিশনও দেওয়া হবে।

লখনউ: সদ্যই সমাপ্ত হয়েছে ইউপি টি-টোয়েন্টি লিগ (UP T20 League)। উত্তরপ্রদেশের এই বিশ ওভারের টুর্নামেন্টে রিঙ্কু সিংহ, শিবম মাভি থেকে ভুবনেশ্বর কুমার, বহু নামীদামি তারকারা মাঠে নেমেছেন। এই টি-টোয়েন্টি লিগের ম্য়াচেই কি না গড়াপেটার বিতর্ক!

Times Now-র রিপোর্ট অনুযায়ী, কাশী রুদ্রাসের টিম ম্যানেজার অর্জুন চৌহান গত ৩১ অগাস্ট একটি এফআইআর দায়ের করেন। 'vipss_nakrani' নামক এক ইউজ়ার অর্জুনের ইনস্টাগ্রামে একটি মেসেজ পাঠান বলে জানানো হয়। সেই মেসেজে বলা হয় অ্যাকাউন্টের ইউজারটি একজন বুকি এবং তার তরফে ম্যাচ গড়াপেটার জন্য কোটি টাকার টোপ দেওয়া হয়। তার তরফে বলা হয় গড়াপেটা হলে ৫০ লক্ষ টাকা কমিশন দেওয়া হবে। তবে অর্জুন এই প্রস্তাবে সাড়া দেননি। তিনি উত্তরপ্রদেশ পুলিশ এবং বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখাকে ঘটনাটি জানান।

অর্জুনের পাঠানো তথ্য থেকে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তারপর অর্জুনের তরফে ওই বুকির সঙ্গে কথাবার্তা বলে তাঁর নম্বর জোগাড় করেন। ওই বুকি খেলোয়াড়দের তাঁর নির্দেশ অনুসারে ম্যাচ খেলার জন্য বলেন এবং জানান তিনি ও তাঁর সঙ্গী সাথীরা টুর্নামেন্টের ম্য়াচের সময় মাঠে উপস্থিত থাকবেন। গোটা আলোচনাটা অন্য একটি ডিভাইসে রেকর্ড করে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা উত্তরপ্রদেশ পুলিশের হাতে প্রমাণ স্বরূপ তুলে দেন।

ওই ব্যক্তির বিরুদ্ধে ৩১৮. ৩১৯, ১১২, ৬২ ধারা এবং পাবলিক গেমিং অ্যাক্টের সেকশন তিন অনুযায়ী মামলা দায়ের করা হয়। এই ব্যক্তিটিকে ধরার জন্য যোগীরাজ্যের পুলিশি প্রচেষ্টা চালাচ্ছে। প্রসঙ্গত, এই কাশী রুদ্রাসই এই টুর্নামেন্টের ফাইনালে মেরঠ ম্যাভরিক্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল। শিবম মাভির দুরন্ত বোলিংয়ে ভর করে কাশী রুদ্রাস এ মরশুমে ইউপি টি-টোয়েন্টি লিগ চ্যাম্পিয়নও হয়। 

 

স্ত্রীর জন্মদিন ভুললেন দীপক চাহার

ক্রিকেটই তাঁর ধ্যান, জ্ঞান। তবে তাই বলে স্ত্রীর জন্মদিনই ভুলে যাবেন! ঠিক এমন ঘটনাই ঘটালেন রাজস্থান তথা মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার দীপক চাহার (Deepak Chahar)। গতকালই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের ভুল স্বীকার করেন দীপক।

দীপক জানান গোটা দিন ফিল্ডে থাকার পর তিনি স্ত্রীর জন্মদিন ভুলে গিয়েছিলেন বলে সাফাই দেন। স্ত্রী জয়া তাঁর পরিস্থিতি বুঝে যে তাঁকে ক্ষমা করা দিয়েছেন এবং এমন ভুল আর কখনও হবে না এই অঙ্গীকার করে তিনি লেখেন, 'শুভ জন্মদিন প্রিয় জয়া। আমার স্ত্রী কতটা বোঝনদার এবং আমায় কতটা ভালবাসে, সেটা আমি সবাইকে জানাতে চাই। আমি ওর জন্মদিন ভুলে গিয়েছিলাম, তাও ও আমায় ক্ষমা করে দিয়েছে কারণ ও বুঝেছে যে ৯০ ওভার ফিল্ডিং করার পর এমনটা হওয়া অস্বাভাবিক নয়। পরের বার থেকে এমন ভুল হবে না জয়া।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget