এক্সপ্লোর

Varun Chakravarthy: রামধনুর দেশে রেকর্ড, ঐতিহাসিক দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে ইতিহাস তৈরি করে কী বললেন বরুণ?

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের সিরিজ়ে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল।

জোহানেসবার্গ: এক সময় তাঁর ফিটনেস নিয়ে ছিল বিরাট প্রশ্নচিহ্ন। ভারতীয় দল থেকে ফিটনেসের অভাবেই ছিটকে গিয়েছিলেন তিনি। তবে ভাল আইপিএল পারফরম্যান্সের পর আবারও জাতীয় দলে ফেরেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) তো তাঁর স্পিন ভেল্কি ভারতের জয়ের অন্যতম প্রধান কারণ।

রামধনুর দেশে বরুণের বোলিংয়ে মুগ্ধ আট থেকে আশি। আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতে ছয় ম্যাচে মাত্র দুই উইকেট ছিল তাঁর ঝুলিতে। প্রোটিয়াদের বিরুদ্ধে কেরিয়ার সেরা পাঁচ উইকেটসহ মোট ১২টি উইকেট নেন তারকা স্পিনার। ভারতীয় হিসাবে এক দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ়ে বরুণই সর্বোচ্চ উইকেট নেওয়ার মালিক হয়ে গেলেন। অনবদ্য এক সিরিজ়ের পর বরুণের দাবি তাঁর সাফল্যে রবি বিষ্ণোইয়েরও কৃতিত্ব রয়েছে। তাঁদের দুইয়ের পার্টনারশিপই সাফল্য এনে দিয়েছে বলে মনে করছেন বরুণ।

সিরিজ় শেষে বরুণ বলেন, 'গত দুই ম্যাচে মাঠ ছোট ছিল, তাই বেশ কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। কয়েকটি ছক্কাও হজম করতে হয়েছে। সবসময় একটা মিস হিটেই কিন্তু উইকেট নেওয়ার সুযোগও ছিল। আমরা তো এই সিরিজ়ে তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছিলাম এবং তাতে সাফল্যও আসে। আমি ও বিষ্ণোই একটা পার্টনারশিপ তৈরি করে সাফল্য পাই।' বরুণ নিজের পরিকল্পনা সম্পর্কে আরো জানান, 'এই পিচে নির্দিষ্ট পরিসরে থাকাটাই শ্রেয় ছিল। আমি বেশ কয়েকটা শর্ট বলও করেছিলাম। তাতেও কিন্তু সাফল্য পেয়েছি।'

২৮৪ রানের লক্ষ্যমাত্রা টি-টোয়েন্টি ক্রিকেটে কিছুটা অস্বাভাবিকই বটে। চাপে পড়ে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওবারের তৃতীয় বলেই অর্শদীপের আঘাত। খাতা খোলার আগেই ফিরে যান রেজা হেন্ড্রিক্স। ওপর ওপেনার রিকেলটনকে ফিরিয়ে দেন হার্দিক। অধিনায়ক মারক্রাম ৮ রানের মাথায় অর্শদীপের শিকার হয়ে ফেরেন। ক্লাসেনকেও খাতা খোলার সুযোগ না দিয়েই প্যাভিলিয়নের রাস্তা দেখান অর্শদীপ। একটা সময় মাত্র ১০ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট খুঁইয়ে ফেলেছিল প্রোটিয়া বাহিনী। সেখান থেকে ত্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার মিলে দলের হাল ধরেন। স্টাবস ৪৩ রান করে বিষ্ণোইয়ের বলে আউট হয়ে ফেরেন। ৩৬ রানের ইনিংস খেলে ডেভিড মিলার বরুণ চক্রবর্তীর শিকার হয়ে ফেরেন। একটি উইকেট নেন রমনদীপ। ২ উইকেট নেন অক্ষর পটেল। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে অল আউট হয়ে যায় প্রোটিয়া শিবির।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিতে বিরাট, রোহিতের ব্য়াটিং পরামর্শদাতা হবেন সচিন তেন্ডুলকর? 

সেরা শিরোনাম

IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
Duleep Trophy: কাল থেকে শুরু দলীপ ট্রফি, কোন ক্রিকেটারদের দিকে থাকবে নজর? টুর্নামেন্টের ফর্ম্যাট কী?
কাল থেকে শুরু দলীপ ট্রফি, কোন ক্রিকেটারদের দিকে থাকবে নজর? টুর্নামেন্টের ফর্ম্যাট কী?
Gambhir: 'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর
'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget