এক্সপ্লোর

Vijay Hazare Trophy 2025-26: জাতীয় দলে ব্রাত্য তবে বিজয় হাজারেতে ব্য়াটে বলে অনবদ্য শামি, ঈশ্বরণের সেঞ্চুরির সুবাদে জয় বাংলার

Bengal Cricket Team: বিজয় হাজারে ট্রফির গ্রুপ 'বি'-তে চার ম্যাচ জিতে আপাতত তৃতীয় স্থানে রয়েছে বাংলা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিজয় হাজারে ট্রফিতে বাংলার দাপুটে জয়, অসমকে হারালো ৮৫ রানে।
  • অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ শতরান করে দলকে ৩০০ রানের গণ্ডি পার করান।
  • মহম্মদ শামি ব্যাট হাতে ২৫ এবং বলে ৩ উইকেট নিয়ে নায়ক।
  • চার ম্যাচে তিন জয়ে বাংলা গ্রুপ 'বি'-তে তৃতীয় স্থানে উঠে এসেছে।

রাজকোট: বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26) বাংলার (,Bengal Cricket Team) জয়ের হ্যাটট্রিক। বঢোদরার বিরুদ্ধে পরাজয়ের পর চণ্ডীগড়কে হারিয়েছিল বাংলা। গত ম্যাচেই ওড়িশাকেও দুরমুশ করে তারা। এবার অসমের বিরুদ্ধেও দাপুটে মেজাজে জয় পেল বাংলা। দলের জয়ে সবথেকে বড় অবদান রাখলেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। অনবদ্য শতরান হাঁকালেন তিনি। জাতীয় দলে নিউজ়িল্যান্ড সিরিজ়ের জন্যে ব্রাত্য হলেও ব্যাটে, বলে বাংলার এই ম্যাচে দুরন্ত পারফর্ম করলেন তারকা ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami)।

অসমের বিরুদ্ধে ৮৫ রানের বড় ব্যবধানে জয় পেল বাংলা দল। বিজয় হাজারে ট্রফির গ্রুপ 'বি'-তে চার ম্যাচ জিতে আপাতত তৃতীয় স্থানে রয়েছে বাংলা। এরপর টুর্নামেন্টে আজই প্রথম জয় পাওয়া মহম্মদ সিরাজ, তিলক বর্মাদের হায়দরাবাদের বিরুদ্ধে মঙ্গলবার, ৬ জানুয়ারি মাঠে নামবে বাংলা দল। 

এদিন টস জিতে প্রথমে বাংলাকে ব্যাট করতে পাঠান অসমের অধিনায়ক ঘাড়িগাওকর। এদিন ওপেন করতে নেমে বাংলা শুরুটা ভাল করতে পারেনি। শুরুতেই অভিষেক পোড়েল মাত্র ১১ রানে সাজঘরে ফেরেন। সুদীপ কুমার ঘরামি এবং ঈশ্বরণ এরপর বাংলার ইনিংস সামলে স্কোর ৫০ পার করান। ৩২ রানের ইনিংস খেলেন সুদীপ। নিজের শততম লিস্ট এ ম্য়াচ খেলতে নামা অনুষ্টুপ মজুমদারও শুরুটা ভাল করে ৩১ রানে সাজঘরে ফেরেন। ১৪৩ রানে তিন উইকেট হারায় বাংলা।

অপরদিকে তখন অবশ্য ঈশ্বরণ টিকে রয়েছেন। অর্ধশতরান পূরণ করে ফেলেছেন তিনি। এমন সময় তাঁকে সঙ্গ দিতে নামেন শাহবাজ আমেদ। শাহবাজকে সঙ্গে নিয়ে বাংলার ইনিংস এগিয়ে নিয়ে ঈশ্বরণ। দেখতে দেখতেই লিস্ট এ ক্রিকেটে দশম সেঞ্চুরি পূরণ করে ফেলেন বাংলার অধিনায়ক।  তবে তারপর আর বেশিদূর এগোতে পারেননি ঈশ্বরণ। ১০২ রানে আউট হন তিনি। একদিকে শাহবাজ অর্ধশতরান হাঁকালেও বাংলা পরপর উইকেট হারিয়ে ফেলেছিল। সমর্থকদের মনে প্রশ্ন উঠছিল, আদৌ ৩০০-র গণ্ডি পার করতে পারবে তো বাংলা?

এমন সময়ে লোয়ার অর্ডারে আকাশ দীপ ৬ বলে ১৭ এবং মহম্মদ শামি ১১ বলে ২৫ রানের গুরুত্বপূর্ণ অবদান দেন। শাহবাজ ৬৬ রানে অপরাজিত থাকেন। বাংলা সাত উইকেটে ৩০২ রান তোলে। জবাবে ব্যাটে নেমে নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে অসম। ঘাড়িগাওকর (৪০), দেনিশ দাস (৪৩), আব্দুল আজিজ কুরেশি (৩৫) শুরুটা ভাল করেও কেউই নিজেদের ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেননি। ২১৭ রানেই অল আউট হয়ে যায় অসম। বলে তিন উইকেট নেন মহম্মদ শামি। দুরন্ত জয় পায় বাংলা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget