এক্সপ্লোর

Vinod Kambli: কাঁপতে কাঁপতে এসে পা ছুঁলেন গাওস্করের, ওয়াংখেড়েতে কাম্বলিকে দেখে খুশি ক্রিকেটপ্রেমীরা

Vinod Kambli At Wankhede Stadium: গত ১ জানুয়ারি হাসপাতাল থেকে ফিরেছেন কাম্বলি। মূত্রনালিতে ইনফেকশন নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। মস্তিষ্কেও রক্ত জমাট বেঁধেছিল।

মুম্বই: ঠিকভাবে হাঁটতেও পারেন না এখন আর। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতা সঙ্গী বিনোদ কাম্বলির (Vinod Kambli)। কিছুদিন আগেই হাসপাতাল থেকে ফিরেছেন। এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। সেখানেই কাঁপা কাঁপা পায়ে হেঁটে এসে সুনীল গাওস্করের পা ছুঁলেন বিনোদ কাম্বলি। সচিন তেন্ডুলকরের ছোটবেলার বন্ধুকে দেখা গেল জড়িয়ে ধরছেন ওয়াসিম জাফর, সঞ্জয় মঞ্জরেকরের মত প্রাক্তনরা।

গত ১ জানুয়ারি হাসপাতাল থেকে ফিরেছেন কাম্বলি। মূত্রনালিতে ইনফেকশন নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। মস্তিষ্কেও রক্ত জমাট বেঁধেছিল। গত ২১ ডিসেম্বর থেকে ভর্তি ছিলেন হাসপাতালে। বাড়ি ফেরার পর খানিকটা সুস্থ আছেন বিনােদ কাম্বলি। মুম্বই ক্রিকেট অ্য়াসোসিয়েশনের তরফে প্রাক্তন মুম্বই ক্রিকেটারদের সংবর্ধিত করা হয়েছিল। সেখানেই সম্মানিত হন কাম্বলিও। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bunk The Class (@bunk_the_class)

ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের কেরিয়ারের স্মৃতিচারণা করতে গিয়ে কাম্বলি বলেন, ''আমার ছোটবেলা কেটেছে এই মাঠে। এখানে আমি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দ্বিশতরান হাঁকিয়েছিলাম। কেরিয়ারে এরপর অনেক শতরান করেছি। কিন্তু ওটা স্পেশাল ছিল। আমার বা সচিনের মত যাঁরা ভবিষ্যতে ক্রিকেটার হতে চাও। সবাইকে বলব শুধু পরিশ্রম করে যাও। পরিশ্রমের কোনও বিকল্প নেই। দেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখতে হবে।''

শারীরিক অসুস্থতার সঙ্গে ব্য়ক্তিগত জীবনেও বেশ টালমাটাল বিনোদ কাম্বলি। কাম্বলি তাঁর স্ত্রী সন্তানকে নিয়ে যেখানে থাকেন সেই বাড়ির লোন নিয়েছিলেন। যা এখনও পর্যন্ত ১৮ লক্ষ টাকা বাকি রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যদি ব্যাঙ্কের তরফ থেকে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়, সেক্ষেত্রে বাড়িটিও হাতছাড়া হতে হবে কাম্বলিকে।

তবে যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখন হাসপাতালের বেড থেকেই নিজের অনুরাগীদের জন্য শুভেচ্ছাবার্তা পাঠান কাম্বলি। তাঁকে বলতে শোনা যায়, 'জীবনটা উপভোগ কর। তবে সবকিছু ভেবেচিন্তে কর।' এরপরেই বন্ধু সচিন প্রসঙ্গে তিনি বলেন, 'সচিনের আশীর্বাদ সবসময় আমার সঙ্গে থাকে। কারণ আচরেকর স্যর (সচিন, কাম্বলির কোচ) আমাদের পাশে আছেন।' পাশাপাশি তিনি জানান আর মাত্র দুই দিন, তারপরেই তিনি সকলের সামনে আবার সুস্থ হয়ে ফিরে আসবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget