এক্সপ্লোর

Virat Kohli: প্রত্যাশার চাপে ক্রমেই বাড়ছিল বিরক্তি, সেঞ্চুরির পর স্বীকারোক্তি বিরাটের

Virat Kohli Record: প্রথম ওয়ান ডেতে এই শতরানের সুবাদে কোহলি ভারতের মাটিতে ২০টি শতরান করে ফেললেন। ঘরের মাটিতে এর থেকে বেশি শতরান করার কৃতিত্ব আর কারও নেই।

গুয়াহাটি: বছরের প্রথম ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL 1st ODI) মাঠে নেমেই অনবদ্য শতরান হাঁকান বিরাট কোহলি (Virat Kohli)। এটি কোহলির কেরিয়ারের ৪৫তম ওয়ান ডে তথা ৭৩তম আন্তর্জাতিক শতরান ছিল। কোহলির শতরানে ভর করে ৬৭ রানে জয় পায় ভারত (Team India)। পরপর দুই ওয়ান ডে ইনিংসে শতরান হাঁকালেও মাস কয়েক আগে পর্যন্তও কিন্তু বিরাট কোহলির ফর্ম নিয়ে কম সমালোচনা হয়নি। সেই সময় তিনি নিজেও নিজের ব্যাটিং নিয়ে হতাশ হয়ে পড়ছিলেন বলেই জানান কোহলি

অতীতের স্মৃতিচারণা

প্রথম ওয়ান ডে ম্যাচের পর সূর্যকুমার যাদবের সঙ্গে এক কথোপকথনে বিরাট বলেন, 'আমার খারাপ ফর্ম চলাকালীন আমি ক্রমেই বিরক্ত হয়ে পড়ছিলাম। আমি লোকেদের প্রত্যাশা মতো খেলার চেষ্টা করছিলাম। সবাই ভাবে আমি সবসময় একরকমইভাবে খেলব এবং সাফল্যও পাব। তবে সেইভাবে খেলে আমি কিছুতেই সাফল্য পাচ্ছিলাম না। সেই সময় আমি উপলব্ধি করি যে অন্যদের খুশি করতে নিজের স্বাভাবিক খেলা থেকে সরে গেলে হবে না। আমি যখন ভাল খেলছি না, আমার যখন ফর্ম নেই, সেইসময় খারাপ সময়টাও আমায় মেনে নিতে হবে। প্রথম প্রথম সত্যিটা কোনওভাবেই আমি মেনে নিতে পারছিলাম না এবং তার ফলে আমার ভীষণ সমস্যাও হচ্ছিল।'

কোহলি আরও জানান তাঁর খারাপ ফর্মের প্রভাব তাঁর ব্যক্তিগত জীবনেও পড়ছিল এবং সেই কারণেই তিনি দ্রুত নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেন। 'আমার খারাপ সময়ের প্রভাব অনুষ্কাসহ আমার আশেপাশের লোকজনের ওপরও পড়ছিল। আমায় খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে দেখে ওদেরও খারাপ লাগছিল। সেইজন্যেই আমি দায়িত্ব নিয়ে দ্রুত নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিই।' বলেন ভারতের তারকা ব্যাটার। 

কোহলির রেকর্ড

এর আগেই বিরাট দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে আটটি সেঞ্চুরি করেছিলেন। ৯০-র অধিক স্ট্রাইক রেট ও ৬০-র গড়ে রান ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। নিজের সেই অসাধারণ রেকর্ড অব্যাহত রাখলেন 'কিংগ কোহলি'। এই শতরানের ফলে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কৃতিত্বেও ভাগ বসালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এতদিন পর্যন্ত সচিনই এককভাবে ঘরের মাঠে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ ২০টি শতরান করেছিলেন। প্রথম ওয়ান ডেতে এই শতরানের সুবাদে কোহলিও ভারতের মাটিতে ২০তম শতরান করে ফেললেন। তবে আরেকটি রেকর্ড হাতছাড়া হল বিরাটের। 

এই ইনিংসে ১৮০ রান করলে বিরাট আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে পাঁচ সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকায় জায়গা করে নিতেন। কিন্তু ১১৩ রানে আউট হওয়ায় সেটা আর হল না। প্রসঙ্গত, নিজের ইনিংসে দুইটি জীবনদান পান বিরাট কোহলি। প্রথমে কিপার কুশল মেন্ডিস তাঁর ক্যাচ মিস করেন এবং কভারে দাসুন শানাকাও দ্বিতীয়বার আবারও তাঁর ক্যাচ ফেলে দেন। এই দুই ভুলেরই খেসারত দিতে হল দ্বীপরাষ্ট্রকে। 

আরও পড়ুন: উমরানের আগুনে বোলিং, প্রথম ওয়ান ডে-তে বড় জয় ভারতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget