এক্সপ্লোর

Virat And Rohit: দেশের জার্সিতে ফের কবে খেলতে দেখা যাবে বিরাট ও রোহিতকে?

Indian Cricket Team: অস্ট্রেলিয়াম মাটিতে তাঁদের শেষবারের মতো ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল সিডনিতেই। দুজনেই অস্ট্রেলিয়ার তাঁদের পুরনো স্মৃতিগুলি তাজা করেছেন।

মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শতরানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। প্রথম দুটো ম্য়াচ বাদ দিলে শেষ ম্য়াচে অর্ধশতরান পেয়েছেন বিরাট কোহলিও। কেরিয়ারে শেষবার অস্ট্রেলিয়া সিরিজ স্মরণীয় করেছিলেন ২ তারকা ব্যাটার। কিন্তু ফের কবে দেখা যাবে ২ তারকাকে ২২ গজে? টি-টোয়েন্টি ও টেস্ট ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছিলেন আগেই। ফলে শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্য়াটেই খেলতে দেখা যাবে বিরাট, রোহিতকে।

২ তারকার ভক্তরাও নিঃসন্দেহে অপেক্ষা করছেন ফের কবে তাঁদের প্রিয় ২ তারকাকে দেখা যাবে? কিন্তু তার জন্য় বেশিদিন অপেক্ষা করতে হবে না ক্রিকেটপ্রেমীদের। আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ভারতে আসতে চলেছেন। ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে তারা ভারতের মাটিতে। এছাড়াও ওয়ান ডে সিরিজ ও টি-টোয়েন্টি খেলা হবে।

সেক্ষেত্রে বিরাট ও রোহিত দুজনকেই ওয়ান ডে সিরিজে দেখা যাবে। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ। রাঁচির ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে প্রথম ওয়ান ডে-তে খেলতে দেখা যাবে ২ দলকে। সেই সিরিজেই খেলতে দেখা যাবে বিরাট ও রোহিতকে। সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচটি খেলা হবে ৩ ডিসেম্বর ছত্তিশগড় ও তৃতীয় ম্য়াচটি খেলা হবে আগামী ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে।

অস্ট্রেলিয়াম মাটিতে তাঁদের শেষবারের মতো ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল সিডনিতেই। দুজনেই অস্ট্রেলিয়ার তাঁদের পুরনো স্মৃতিগুলি তাজা করেছেন। শনিবারের ম্যাচে রোহিত ১২১ রান এবং বিরাট ৭৪ রানের ইনিংস খেলেন। তাঁদের ইনিংসের সুবাদে ভারত ৯ উইকেটে ম্যাচ জিতেছেএছাড়াও দুজনেই স্বীকার করেছেন যে, সম্ভবত এর পরে তাঁরা আর কখনও অস্ট্রেলিয়ায় খেলতে ফিরবেন না। ম্যাচের পর রোহিত ও বিরাট কী বলেছিলেন?

ম্যাচের শেষে সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্ট ও রবি শাস্ত্রীকে রোহিত শর্মা বলেছেন, "সিডনিতে আসতে এবং খেলতে আমার খুব ভাল লেগেছে । ২০০৮ সালের সেই স্মৃতি (রোহিতের প্রথম অস্ট্রেলিয়া সফর), সেই সময়টা খুবই আনন্দময় ছিল । আমি জানি না যে আমরা ক্রিকেটার হিসাবে এখানে আবার আসব কি না, তবে আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি । আমরা অনেক সাফল্যের পরেও ক্রিকেট খেলার প্রচুর আনন্দ উপভোগ করেছি । আমি গত ১৫ বছরের সমস্ত সাফল্য ভুলে গিয়েছিলাম এবং নতুনভাবে শুরু করেছিলাম । এখানে খেলতে আমার ভাল লাগে, সম্ভবত বিরাটও তাই মনে করে । অনেক ধন্যবাদ অস্ট্রেলিয়া।"

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget