এক্সপ্লোর

Virat Kohli: 'কোহলির নাম না নিলে ডাল রুটি উপার্জন হয় না', কার উদ্দেশে এমন মন্তব্য করলেন বিরাটের দাদা বিকাশ?

IND vs NZ: ইতিমধ্যেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে খেলার জন্য বঢোদরায় পৌঁছে গিয়েছেন।

নয়াদিল্লি: আর দিন দু'য়েকের অপেক্ষা, তারপরেই নতুন বছরে ফের একবার ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। নতুন বছরে তাঁর সামনে আরও না না কীর্তি গড়ার সুযোগ। ২০২৬-র আন্তর্জাতিক সফরের শুরুটা নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেই (IND vs NZ) করবেন কোহলি। সেই সিরিজ় শুরুর আগেই বিস্ফোরক তাঁর দাদা বিকাশ (Vikas Kohli)।

'কিং কোহলি'-র সমালোচকদের এক হাত নিলেন বিকাশ। যদিও কারুর নাম উল্লেখ করেননি তিনি, তবে সোশ্যাল নাম না করেই সোশ্যাল মিডিয়ায় সিনিয়র কোহলি লেখেন, 'মনে হচ্ছে বিরাট কোহলির নাম উল্লেখ না করলে লোকজনের ডাল রুটি উপার্জন হয় না।' 

প্রসঙ্গত উল্লেখ্য নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের আগে ইতিমধ্যেই বুধবার, ৭ জানুয়ারি বিরাট কোহলি বঢোদরায় পৌঁছে গিয়েছেন। সেখানে আবার বিমানবন্দরে বিপত্তি। কোহলিকে ঘিরে উত্তেজনা, উন্মাদনা খুবই স্বাভাবিক। তিনি যেখানেই যান সেই খ্যাতি, উত্তেজনার আঁচ টের পাওয়া যায়। বঢোদরায়ও কোহলিকে এক ঝলক দেখার জন্য বঢোদরায় হাজার হাজার অনুরাগী ভিড় জমিয়েছিলেন।

তবে বাড়তি উত্তেজনার ফল সবসময় যে ভাল হয় না, তা বেঙ্গালুরুর চিন্নাস্বামীর বাইরে আরসিবির আইপিএল জয়ের পর ১১ জনের পদপিষ্ট হওয়ার ঘটনাই প্রমাণ করে দিয়েছিল। বঢোদরায় তেমন কিছু হয়নি। তবে এখানেও কোহলিকে স্পর্শ করার জন্য বিমানবন্দরে উপস্থিত হাজার হাজার সমর্থক কার্যত ঠেলাঠেলি শুরু করে দেয়। তাঁর নাম নিয়ে রনধ্বনি উঠে। সেই প্রবল ভিড় ও চাপের মাঝেই কেউ কোহলিকে দেখার জন্য এগিয়ে যান, তো কেউ আবার তাঁকে স্পর্শ করার জন্য হাত বাড়ান।

 

বিরাট সমর্থকদের সরে দাঁড়াতেও বলেন। তা সত্ত্বেও ভিড় সরানোই দায় হচ্ছিল। শেষমেশ কোনওক্রমে কোহলিকে তাঁর গাড়িতে পৌঁছে দেন নিরাপত্তারক্ষীরা।                                                                                             

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget