এক্সপ্লোর

Virat Kohli Century: টেস্টে শতরানের খরা কাটিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন ইতিহাস গড়লেন বিরাট

Virat Kohli: ২০১৯ সালের পর প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি।

আমদাবাদ: ২০১৯ সালে নভেম্বর মাসে শেষবার টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর দীর্ঘ এই মাস পর ফের লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে শতরান এল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। আমদাবাদে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে (IND vs AUS 4th Test) দুরন্ত শতরান হাঁকান বিরাট। ১৮৬ রানের ইনিংস খেললেন বিরাট।

বিরাটের ইতিহাস

এই শতরান হাঁকিয়েই নতুন ইতিহাস গড়লেন ভারতের তারকা ব্যাটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে এটাই বিরাটের সর্বকালের সর্বোচ্চ স্কোর। শুভমনের দুরন্ত শতরানের ইনিংসের পর বিরাটের এই রেকর্ড গড়া শতরানে ভর করেই ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯১ রানের লিড নিতে সক্ষম হল। ডেন গার্ডেন্সে (Eden Gardens) গোলাপি বলের টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে শেষবার টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর এদিন আবার টেস্টে সেঞ্চুরি। মাঝে  ৪১টি টেস্ট ইনিংসে ৬টি হাফ-সেঞ্চুরি করলেও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি বিরাট। অবশেষে ৪২তম ইনিংসে এল সেই কাঙ্ক্ষিত শতরান।

আমদাবাদ টেস্টে প্রথম ইনিংসে ২৪১ বলে ৫ টি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি পূরণ করেন কোহলি। নিজের টেস্ট কেরিয়ারের ২৮ তম শতরান এটি তাঁর। গ্রেম স্মিথ ও অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারকে টেস্টে সেঞ্চুরির তালিকায় পেছনে ফেলে দিলেন বিরাট। মাইকেল ক্লার্ক ও হাসিম আমলার সঙ্গে ২৮টি সেঞ্চুরি করে একই তালিকায় রয়েছেন কিং কোহলি। ঘরের মাঠে এটি বিরাটের ১৪ তম টেস্ট সেঞ্চুরি। 

মুকুটে নতুন পালক

এদিকে গতকালই বিরাট কোহলির (Virat Kohli) মুকুটে জুড়েছে নয়া পালক। টেস্ট ক্রিকেটে (Test Cricket) দেশের মাটিতে ৪০০০ রান সম্পূর্ণ করলেন কিং কোহলি। ইন্ডিয়ান ক্রিকেট টিমের (Indian Cricket Team) অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানানো হয়েছে সেই খবর।

বিরাট কোহলি ভারতের মাটিতে টেস্টে ব্যক্তিগত চার হাজার রান সম্পূর্ণ করলেন। এখনও পর্যন্ত ১০৭টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ১০৭টি টেস্ট ম্যাচ খেলে ১৮২টি ইনিংসে মোট ৮ হাজার ২৩০ রান করেছেন তিনি। এর মধ্যে তিনি নট আউট ছিলেন ১১ বার। অপরাজিত ২৫৪ হচ্ছে তাঁর সর্বোচ্চ স্কোর। 

এখন তিনি সচিন তেন্ডুলকরের টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষায় কোহলি অনুরাগীরা। যদিও সচিনের থেকে টেস্টে রানের নিরিখে এখনও অনেকটাই পিছিয়ে আছেন বিরাট। ২০০টি টেস্ট ম্যাচ খেলে মোট ১৫ হাজার ৯২১ রানের রেকর্ড রয়েছে সচিনের। টেস্ট ক্রিকেটে রানের নিরিখে ভারতীয়দের মধ্যে সচিনের পরেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি ১৬৩টি টেস্ট ম্যাচ খেলে ১৩ হাজার ২৬৫ রান করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন সুনীল গাওস্কর। ১২৫ টেস্ট ম্যাচে তাঁর রয়েছে ১০ হাজার ১২২ রান। ফলে কিং কোহলিকে এখনও অনেকটা রাস্তা পেরতে হবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন: ৫৭১ রানে অল আউট ভারত, চতুর্থ দিনের শেষে ৮৮ রানে এগিয়ে রোহিতরা

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget