এক্সপ্লোর

Virat Kohli Dance: নাগপুর টেস্টের মাঝেই পাঠানের ছন্দে নেচে উঠলেন কোহলি

Border-Gavaskar Trophy: একা বিরাট নন, নাগপুরে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে বিরাটকে সঙ্গ দেন রবীন্দ্র জাডেজা।

নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে এক ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্যবধানে ম্য়াচ জিতে বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) এগিয়ে গিয়েছে ভারত। ব্যাট হাতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা শতরান হাঁকান। তবে বিরাট কোহলি (Virat Kohli) ১২ রানের বেশি করতে পারেননি। তবে মাঠে কিন্তু বেশ খোশমেজাজেই দেখা গেল বিরাট কোহলিকে। এমনকী মাঠের মাঝেই নাচতেও দেখা যায় বিরাটকে।

নাগপুরে পাঠান

কোহলিকে মাঠে নাচতে দেখার ঘটনা নতুন নয়, এর আগেও বহুবার তাঁকে গানের তালে বা অনেক সময় এমনিও মাঠে নাচতে দেখা যায়। নাগপুরে ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের তৃতীয় দিনে, অস্ট্রেলিয়ার ইনিংস শুরুর আগেও ফের একবার নাচতে দেখা যায় বিরাটকে। সম্প্রতিই শাহরুখ খানের পাঠান সিনেমা মুক্তি পেয়েছে। সেই সিনেমার 'ঝুমে জো পাঠান' গানটি বেশ জনপ্রিয়তাও লাভ করেছে। বিরাটকে মাঠে সেই গানেরই 'হুক স্টেপ' করতে দেখা গেল।

অবশ্য বিরাট একা নন, তাঁর সঙ্গে সঙ্গে আরেক তারকা ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজাকেও (Ravindra Jadeja) নাচতে দেখা গেল। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শুরুর আগে ভারতীয় দল একসঙ্গে মাঠের বাউন্ডারির সামনে জড়ো হয়। তখনই কোহলি ও জাডেজাকে নাচতে দেখা যায়।

 

জাডেজার শাস্তি

ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচের মাধ্যমেই পাঁচ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটান রবীন্দ্র জাডেজা । ম্যাচে অনবদ্য পারফর্ম করে জাডেজা ম্যাচ সেরাও হন। তবে প্রত্যাবর্তন ম্যাচেই বিতর্ক। ম্যাচের প্রথম দিনেই জাডেজাকে খেলা চলাকালীন আঙুলে এক ধরনের ক্রিম লাগাতে দেখা যায়। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। এবার এই ঘটনার জেরে কড়া শাস্তিও পেলেন ভারতের তারকা অলরাউন্ডার।

আম্পায়ারকে না জানিয়ে ম্যাচের মাঝে বোলিং আঙুলে ক্রিম লাগানোর জন্য ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে জাডেজাকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এখানেই শেষ নয়, কাটা যায় তাঁর ম্যাচ বাবদ প্রাপ্ত বেতনের ২৫ শতাংশও। তবে অজি মিডিয়ার দাবিকে নস্যাৎ করে দেয় আইসিসি। অজি মিডিয়ার একাংশ দাবি করেছিল যে বল বিকৃত করার লক্ষ্যেই জাডেজা তাঁর আঙুলে ওই ক্রিম ব্যবহার করেছিলেন। আইসিসি নিশ্চিত যে এমন কোনও ঘটনা ঘটেনি। প্রথম টেস্টে উপস্থিত আইসিসির প্রতিনিধিরা বলের পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেন যে জাডেজা কোনওভাবেই বল বিকৃত করেননি।

আরও পড়ুন: স্বজনপোষণের ফলেই দলে সুযোগ পাচ্ছেন রাহুল, বিস্ফোরক অভিযোগ বেঙ্কটেশ প্রসাদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget