এক্সপ্লোর

Virat Kohli: একই দিনে সচিন, পন্টিংকে পিছনে ফেললেন কোহলি, পাকিস্তান ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন বিরাট

IND vs PAK: কোহলির অপরাজিত ১০০ রানের ইনিংসে পাকিস্তানকে ছয় উইকেট ও ৪৫ বল বাকি থাকতেই পরাজিত করে ভারত।

দুবাই: বিরাট কোহলির মাঠে নামা মানেই রেকর্ডের ছড়াছড়ি। রবিবাসরীয় দুবাইয়ে ফের একবার নয়া ইতিহাস রচনা করলেন বিরাট কোহলি (Virat Kohli)। শুধু রেকর্ড গড়াই নয়, একইদিন দুই মহারথী সচিন তেন্ডুলকর ও রিকি পন্টিংকে পিছনে ফেললেন তিনি। 

চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থ হওয়ার পর তাঁকে তীব্র সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল। তবে তিনি মুখে নয়, ব্যাট হাতেই সব সমালোচকদের জবাব দিলেন। দুবাই আন্তর্জাতিক মাঠে রবিবাসরীয় রাতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) হাঁকালেন এক চোখধাঁধানো শতরান। শুধু যে সেঞ্চুরি হাঁকালেন তাই নয়, দলকে ম্যাচও জিতিয়েই মাঠ ছাড়লেন কোহলি। তাঁর অপরাজিত সেঞ্চুরি ইনিংসেই তৈরি হল ইতিহাস।

সেঞ্চুরি ইনিংসের সুবাদে কোহলি ১৪ হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করে ফেললেন। সচিন তেন্ডুলকর ও কুমার সঙ্গকারার পর মাত্র তৃতীয় ব্যাটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। তবে সচিন ১৪ হাজার ওয়ান ডে রান করতে নিয়েছিলেন ৩৫০টি ইনিংস, কোহলি নিলেন ২৮৭ ইনিংসে। এই ইনিংসের সুবাদেই রিকি পন্টিংকে পিছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সব ফর্ম্যাট মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন তিনি। পন্টিংয়ের ২৭,৪৮৩ রানের গণ্ডি পার করে ফেললেন তিনি। এক্ষেত্রেও তাঁর সামনে কেবল সচিন ও সঙ্গকারা। 

 

এদিন রোহিত শর্মা শাহিন আফ্রিদির দুরন্ত ইয়র্কারে উইকেট হারানোর পরে মাঠে নেমেছিলেন কোহলি। নতুন বল হাতে চার বছর আগে দুবাইয়ের এই মাঠেই কিন্তু শাহিন আফ্রিদির এক ঘাতক স্পেল ভারতীয় ব্যাটিং লাইন আপে চিড় ধরিয়েছিল। রবিবার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা সুনিশ্চিত করার দায়িত্ব ছিল কোহলির কাঁধে। তিনি তা দারুণভাবেই করলেন।

এটাই কিন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে কোহলির প্রথম সেঞ্চুরি। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ৯৬ রানের ইনিংস ছিল এই টুর্নামেন্টে বিরাট কোহলির সর্বোচ্চ স্কোর। তবে সম্ভবত নিজের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির খরা কাটাবেন কোহলি, তাঁর অনুরাগীরা এমনটাই আশা করছিলেন। তিনি কিন্তু তাঁদের হতাশ করলেন না। ভারতীয় সমর্থকরা চাইবেন আসন্ন ম্যাচগুলিতেও যেন এভাবেই কোহলির ব্যাট কথা বলে। 

আরও পড়ুন: চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে সৌভ্রাতৃত্বের ছবি, ভারত-পাকিস্তান ম্যাচে মন জিতলেন বিরাট, বাবর 

সেরা শিরোনাম

Pietersen On Sooryavanshi: 'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
'অনেকেই পুরো কেরিয়ার জুড়ে এমন কৃতিত্ব অর্জন করেনি', বৈভবকে নিয়ে ঘোর কাটছে না পিটারসনের
Women's Big Bash League: আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
আজব আউট! প্রথম ব্যাটার হিসাবে এই নিয়মে বোল্ড হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার, ভিডিও ভাইরাল
Mumbai Indians Captain: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক কে হচ্ছেন? ছবিতেই ইঙ্গিত দিল ফ্র্যাঞ্চাইজি, কার হাত?
South Africa vs Bangladesh: আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার
আড়াই দিনে আত্মসমর্পণ বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-০ লজ্জার হার

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget