এক্সপ্লোর

Virat Kohli: ভারতীয় অনুশীলনের ফাঁকে ক্যামেরায় ধরা পড়ল কোহলির অ্যাবস, ভাইরাল হল ছবি

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় শুরুর আগে ইতিমধ্যেই নাগপুরে পৌঁছে গিয়েছে গোটা ভারতীয় দল। শুরু হয়েছে অনুশীলনও।

নাগপুর: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই দীর্ঘদিন পরে আবারও সীমিত ওভারের ক্রিকেটে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)। লাল বলের ক্রিকেটে তাঁর ফর্ম নিয়ে অনেক প্রশ্নচিহ্ন রয়েছে। তবে ভিন্ন ফর্ম্যাটে, ঘরের মাঠে কি জ্বলে উঠবেন কোহলি? এই প্রশ্নই এখন সবার মুখে মুখে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় (IND vs ENG) শুরুর আগে ইতিমধ্যেই নাগপুরে পৌঁছে গিয়েছে গোটা ভারতীয় দল। শুরু হয়েছে অনুশীলনও। রোহিত, বিরাট, শুভমনরা সকলেই টিম ইন্ডিয়ার নেট সেশনে ঘাম ঝরাচ্ছেন। সেই ফাঁকেই বিরাটের এক ছবি ভাইরাল। কোহলি অনুশীলনের ফাঁকেই একবার নিজের টি-শার্টটা উপরে তোলেন। ঠিক যেমন তাঁর প্রতিটি মুভই ক্যামেরাবন্দি করা হয়, তেমনভাবেই এটিও ক্যামেরাবন্দি হয়। ক্যামেরায় কোহলির সিক্স প্যাক অ্যাবস দেখা যায়। মুহূর্তেই সেই ছবি হু হু করে ভাইরাল হয়।

 

 

এমনিতেই কোহলির ফিটনেস প্রশ্নাতীত। ভারতীয় দলের ফিটনেসের স্তর বৃদ্ধি করার কৃতিত্ব তাঁকেই দেন বহু বিশেষজ্ঞ। সেই কোহলির ফিটনেসের আরও এক নিদর্শন দেখা গেল এই ভাইরাল ছবিতে। বয়স ৩৬ পার করলেও, তাঁর ফিটনেস যে এখনও একেবারে শীর্ষস্তরের, তা বলাই বাহুল্য।  

বিরাট কোহলির সামনে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজ়ে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। কোহলি এই সিরিজ়ে ১৪ হাজার ওয়ান ডে আন্তর্জাতিক রান পূরণ করতে পারেন। ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম হিসাবে ১৪ হাজার রান করে ফেলতে পারেন ৩৬ বছরের তারকা। এর আগে যে রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে যে নজির গড়েছেন সচিন। সেটা ছিল সচিনের সাড়ে তিনশোতম ম্যাচ। 

এই মুহূর্তে কোহলির ঝুলিতে ওয়ান ডে ক্রিকেটে ১৩৯০৬ রান রয়েছে। ২৮৩ ওয়ান ডে খেলেছেন তিনি। ৫৮.১৮ ব্যাটিং গড়ে রান করেছেন। সুতরাং, সচিনের বেশ খানিকটা কম সময়ে এই মাইলফলক স্পর্শ করতে পারেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষেই কি 'কিং' 'মাস্টার ব্লাস্টার'-কে পিছনে ফেলবেন? সেই দিকে কিন্তু সকল ক্রিকেটপ্রেমীরই নজর থাকবে। 

আরও পড়ুন: শুধু বিরাট নন, ইংল্যান্ডের বিরুদ্ধে সচিনের রেকর্ড ভাঙার হাতছানি রোহিতের সামনেও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget