এক্সপ্লোর

Virat Kohli: বর্ডার-গাওস্কর ট্রফিকেই বারবার কামব্যাকের মঞ্চ হিসাবে বেছেছেন কোহলি, এবারও কি একই ছবি দেখা যাবে?

Border-Gavaskar Trophy: অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই শেষ সিরিজ়ে নিজের শেষ টেস্ট সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন বিরাট কোহলি।

নয়াদিল্লি: ব্যাটে একদমই রান নেই। তাঁর দিকে ধেয়ে আসছে প্রবল সমালোচনা। বিরাট কোহলি (Virat Kohli) যে অফফর্মে, তা বুঝতে কোনও বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ছয় ইনিংসে ঘরের মাঠে মাত্র ৯৩ রান করেছেন বিরাট। বিগত পাঁচ বছরে সেঞ্চুরির সংখ্যা মাত্র দুই। ঘরেরর মাঠে কিউয়িদের বিরুদ্ধে বারংবার স্পিন সামলাতে নাজেহাল হতে হয় তাঁকে। ভারতীয় দলে (Indian Cricket Team) তাঁর জায়গাও টলমল বলে মনে করছেন অনেকে। বর্ডার-গাওস্কর ট্রফিই (Border-Gavaskar Trophy) বিরাটের নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ বলেও ধরা হচ্ছে। তিনি কি পারবেন আবারও সমালোচকদের মুখ বন্ধ করতে?

কোথাও কোথাও শোনা যাচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফিতে রান না পেলে কোহলি বাদও পড়তে পারেন। অতীত পরিসংখ্যান কিন্তু কোহলি অনুরাগীদের মনে আশাই জাগাবে। এমন রানের খরার মধ্যে দিয়ে কিন্তু এর আগেও গিয়েছেন বিরাট। ঘটনাক্রমে, দুইবার বর্ডার-গাওস্কর ট্রফির আগেই খারাপ ফর্মে ছিলেন কোহলি। তবে দুরন্তভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে ওঠে তাঁর ব্যাট।

২০১১-১২ সালে অস্ট্রেলিয়া সফরের কথাই ধরা যাক। কোহলির ব্যাটে তখনও রানের খরা। বয়স কম, উপরন্তু তবে অজ়িভূমে যেখানে লক্ষ্মণ, সচিন, দ্রাবিড়রা রান করতে পারছিলেন না, সেখানে তাঁর সামনে চ্যালেঞ্জটাও যে সহজ ছিল না, তা বলাই বাহুল্য। তবে সেইবার ২৩ বছরের কোহলি ৩০০-র অধিক রান। অ্যাডিলেডে সেঞ্চুরি করে তাঁর গর্জন সবার মনে আছে। বিশ্বক্রিকেট প্রমাণ পায় বিরাট আর পাঁচটা সাধারণ ব্যাটারের থেকে ভিন্ন। 

ঠিক তিন বছর পরও ছবিটা একই ছিল। ফের এক বর্ডার-গাওস্কর ট্রফি জ্বলে উঠেন কোহলি। চার টেস্টে ৬৯২ রান করেন তিনি। হাঁকান চারটি সেঞ্চুরি। তবে এর ঠিক আগে ইংল্যান্ড সফরে কোহলি রানই পাচ্ছিলেন না।  ১, ৮, ২৫, ০, ৩৯, ২৮, ০, ৭, ৬ এবং ২০। বিলেতে পাঁচ টেস্টে এই ছিল তাঁর রান। ১০ ইনিংসে তাঁর গড় ১৩.৫০। স্যুইং সামলাতে হিমশিম অবস্থা তাঁর। তবে ঠিক তারপরেই সেই স্বপ্নের অস্ট্রেলিয়া সফরে।

হালে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে কোহলির অফফর্মের কথাও কেউই ভুলবেন না। অধিনায়কত্ব ছাড়েন, সেঞ্চুরি নেই। প্রবল সমালোচনায় বিদ্ধ হয়ে ক্রিকেট থেকে মাসখানেকের বিরতি নেন 'কিং কোহলি'। তারপরেই চনমনে হয়ে এশিয়া কাপে নেমেই জ্বলে উঠেন। আফগানিস্তানের বিরুদ্ধে হাঁকান কেরিয়ারের প্রথম টি-২০ সেঞ্চুরি।

গত বছরও কোহলি তিন বছর পর টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটি হাঁকান। ১৮৬ রানের ইনিংস খেলেন তিনি। সেটাও কিন্তু এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। ফের একবার অজ়িদের বিরুদ্ধে কামব্যাক করতে পারবেন 'কিং কোহলি?' ভারতীয় দলের সমর্থকরা কিন্তু সকলেই সেই আশাতেই রয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বিরাটের জন্মদিনে ছেলে ও মেয়েকে কোলে নিয়ে কোহলির বিশেষ ছবি পোস্ট অনুষ্কার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget