এক্সপ্লোর

Captain Virat Kohli: অধিনায়ক হিসাবে আইসিসি ট্রফি জয়ের ব্যর্থতা নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি

Virat Kohli: বিরাট কোহলির অধীনে ভারতীয় দল চারটি আইসিসি টুর্নামেন্টের মধ্যে তিনটির সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করতে সক্ষম হয়েছিলেন।

নয়াদিল্লি: বিতর্কিত পরিস্থিতিতে ভারতীয় দলের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি (Virat Kohli)। তাঁকে ওয়ান ডে অধিনায়কের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। কোহলির অধিনায়ক থাকাকালীন ভারতীয় দল (Indian Cricket Team) একাধিক আইসিসি টুর্নামেন্টের নক আউটে পৌঁছেও খেতাব জিততে ব্যর্থ হন। এই নিয়ে অবশেষে এবার মুখ খুললেন বিরাট কোহলি।

ব্যর্থ অধিনায়ক

সম্প্রতি আরসিবির এক পডকাস্টে কোহলি বলেন তিনি আইসিসি টুর্নামেন্ট জিততে না পারায় সকলেই তাঁকে 'ব্যর্থ অধিনায়ক'র তকমা দেন। কোহলি বলেন, 'সকলে টুর্নামেন্ট জিততেই মাঠে নামেন। আমি ২০১৭ সালের চ্যাম্পিয়ন ট্রফি (ফাইনাল), ২০১৯ বিশ্বকাপে (সেমিফাইনাল) দলকে নেতৃত্ব দিই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ফাইনাল) ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও (সেমিফাইনালে উঠতে ব্যর্থ) আমিই অধিনায়ক ছিলাম। তিনটি (আদপে চারটি) আইসিসি টুর্নামেন্টের পর লোকে আমায় ব্যর্থ অধিনায়কের তকমা দিয়ে দেয়।'

তবে লোকে তাঁকে ব্যর্থ অধিনায়কের তকমা দিলেও, কোহলি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, তিনি কিন্তু নিজেকে ব্যর্থ মনে করেন না, বরং দলের অন্দরের সংস্কৃতি বদল করতে পারায় কোহলি গর্বিতই। 'আমি কখনও নিজের সাফল্যকে এইভাবে পরিমাপ করি না। আমরা দলগতভাবে যেটুকু যা অর্জন করেছি, দলের সংস্কৃতি যতটা বদল করতে পেরেছি, তা আমার জন্য গর্বের বিষয়। একটা টুর্নামেন্ট তো কিছু সময় পর পরই আয়োজিত হয়। তবে দলের সংস্কৃতি, আচরণ বদলানোর জন্য দীর্ঘদিন সময় ও ধারাবাহিকতা লাগে। আমি তো খেলোয়াড় হিসাবে বিশ্বকাপ জিতেছি. চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। আমি টানা পাঁচটি টেস্ট জয়ী দলের সদস্য ছিলাম। এই পরিপ্রেক্ষিতে বলতে গেলে তো বলব অনেকেই কোনোদিন বিশ্বকাপও জেতেনি।' বলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

প্রথমবারেই বিশ্বজয়

২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন বিরাট কোহলি। সেই দলের অংশ হতে পারায় নিজেকে ভাগ্যবান বলেই দাবি করেন বিরাট। তিনি বলেন, '২০১১ সালে সৌভাগ্যবান হিসাবে দলে সুযোগ পেয়েছিলাম। সচিন তেন্ডুলকরের এটি ষষ্ঠ বিশ্বকাপ ছিল এবং তিনি অবশেষে এই বিশ্বকাপই জিততে পেরেছিলেন। প্রথম বিশ্বকাপে মাঠে নেমেই আমি খেতাব জিততে সক্ষম হই। সত্যি বলতে আমি সব ট্রফি জিততে না পারায় কিন্তু একেবারেই হাহুতাশ করি না।' প্রসঙ্গত, বিরাট কোহলি ভারতের হয়ে এখনও পর্যন্ত ১০৬টি টেস্ট, ২৭১টি ওয়ান ডে এবং ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৫ হাজারের অধিক আন্তর্জাতিক রান করে ফেলেছেন। 

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বাংলার পেসার, সেরে নিচ্ছেন বাগদান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget