এক্সপ্লোর

Virat Kohli retirement: 'টেস্ট ক্রিকেটের ওকে প্রয়োজন, ও অবসর নেবে না', কোহলির টেস্টকে বিদায় জানানোর জল্পনায় দাবি লারার

Virat Kohli: ১৪ বছরের টেস্ট কেরিয়ারে ইতিমধ্যেই বিরাট কোহলি ১২৩ টেস্টে ৪৬.৮৫ গড়ে ৩০টি শতরানের সহায়তায় ৯২৩০ রান করে ফেলেছেন।

নয়াদিল্লি: দিনকয়েক আগেই ভরা আইপিএল মরশুমে টেস্ট থেকে অবসরের কথা ঘোষণা করে শোরগোল ফেলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। এবার ইংল্যান্ড সফরের আগেই তাঁর পথই অবলম্বন করে লাল বলের ক্রিকেট থেকে আরেক মহাতারকার অবসরের কথা শোনা যাচ্ছে। তিনি আর কেউ নন, বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা একসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সেই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন। এবার কি লাল বলের ক্রিকেটেও এমনটাই হতে চলেছে? ইঙ্গিত কিন্তু সেইদিকেই।

একাধিক রিপোর্ট অনুযায়ী হতাশাজনক বর্ডার-গাওস্কর ট্রফির সময়ই কোহলি সতীর্থদের অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। এবার নাকি তিনি বিসিসিআইয়ের আধিকারিকদের কাছেও নিজের টেস্ট অবসরের ইচ্ছার কথা জানিয়েছেন। রিপোর্ট অন্তত এমনটাই বলছে। তবে টেস্ট ক্রিকেটে এক ইনিংসের সর্বোচ্চ স্কোরার, কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara) কিন্তু এই খবর কিছুতেই মানতে পারছেন। তাঁর মতে টেস্ট ক্রিকেটের কোহলিকে প্রয়োজন এবং কোহলিকে তাঁর মন বদলের জন্য বলাও হবে। লারা কোহলির অবসর প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় লেখেন,  'টেস্ট ক্রিকেটের বিরাটকে প্রয়োজন। ওকে এই বিষয়ে বোঝানো হবে। ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে না। বিরাট কোহলি ওর বাকি টেস্ট ক্রিকেট কেরিয়ারে ৬০-র অধিক গড়ে রান করবে।'

অনেকটা একই সুর ধরা পড়ল আম্বাতি রায়াডুর (Ambati Rayudu) লেখাতেও। ভারতীয় প্রাক্তনী কোহলিকে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন। রায়াডু সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'দয়া করে অবসর নিও না বিরাট কোহলি। ভারতীয় দলের তোমার এখন সবথেকে বেশি প্রয়োজন। তোমার মধ্যে দেশকে দেওয়ার জন্য এখনও অনেক কিছু রয়েছে। তুমি ভারতীয় দলের লড়াই করতে মাঠে না নামলে, তোমায় ছাড়া টেস্ট ক্রিকেটও আর আগের মতো থাকবে না। দয়া করে আবার পুনর্বিবেচনা কর।'

 

কোহলি যদি সত্যিই এখনই টেস্ট থেকে অবসর নেন, তাহলেও কিন্তু তাঁর রেকর্ড বেশ ঈর্ষণীয়। ১৪ বছরের টেস্ট কেরিয়ারে ইতিমধ্যেই তিনি ১২৩ টেস্টে ৪৬.৮৫ গড়ে ৩০টি শতরানের সহায়তায় ৯২৩০ রান করে ফেলেছেন। অধিনায়ক হিসাবে ৪০টি টেস্ট জেতা কোহলি ভারতের সফলতম (পরিসংখ্যানের নিরিখে) টেস্ট অধিনায়কও বটে। তবে শেষমেশ কোহলি কি সিদ্ধান্ত নেন এবং এই বিষয়ে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয় কি না, সেইদিকেই আপাতত সকলের নজর রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget