এক্সপ্লোর

Indian Cricket Team: রোহিতের পথে টেস্ট থেকে অবসর বিরাট কোহলিরও! বোর্ডের প্রতিক্রিয়া কি?

Virat Kohli: বিরাট কোহলি নাকি বর্ডার-গাওস্কর ট্রফি চলাকালীনই নিজের ক্লান্তির কথা জানিয়ে টেস্ট থেকে অবসর নেওয়ার পূর্বাভাস দিয়েছিলেন।

মুম্বই: দিনকয়েক আগেই আইপিএলের ভরা মরশুমে অবসরের কথা ঘোষণা করেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। টেস্টকে আলবিদা জানিয়েছেন তিনি। এবার সেই পথেই নাকি এগোতে চান বিরাট কোহলিও (Virat Kohli)! বোর্ডকে নাকি ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

দিনকয়েক পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের জন্য ভারতীয় দল বাছাইয়ের উদ্দেশ্যে জমা হবেন নির্বাচকরা। তার আগেই রিপোর্ট অনুযায়ী কোহলি নাকি বোর্ড (BCCI) কর্তাদের টেস্ট থেকে অবসরের ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন। বর্ডার-গাওস্কর ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পর সমালোচনার সম্মুখীন হন কোহলি। তখন থেকেই কোহলি না কি সতীর্থদের কারুর কারুর সামনে নাকি কান্তি এবং তার থেকে অবসরের ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। এবার সেই কথাই নাকি তিনি বোর্ড কর্তাদেরও জানিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই রোহিতের সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন কোহলি। এবার কি রোহিতের সঙ্গে সঙ্গেই টেস্টেও অবসর নেবেন দলের আরেক মহাতারকা? বোর্ড কিন্তু এমনটা ঠিক চাইছে না। এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, 'বিসিসিআইয়ের তরফে বিরাটকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ ইংল্যান্ডের সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। তবে কোহলি এখনও এই অনুরোধের জবাব দেননি।'

শোনা যাচ্ছে আসন্ন দিনে কোহলির সঙ্গে একজন অত্যন্ত প্রভাবশালী ভারতীয় ক্রিকেটার দেখা করবেন এবং তিনিই বিসিসিআইয়ের তরফে কোহলিকে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্যও জানাবেন। 

প্রসঙ্গত, দিন তিনেক আগেই কোহলির দীর্ঘদিনের সতীর্থ রোহিত টেস্ট থেকে অবসর নিয়েছিলেন।  সম্প্রতি টেস্ট ক্রিকেটেও রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। বিশেষ করে দেশের মাটিতে নিউজ়িল্যান্ডের কাছে টেস্টে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাওস্কর ট্রফিতে ভরাডুবির পর রোহিতের জায়গা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছিল কোনও কোনও মহল থেকে।

আইপিএলের পরই ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। সেখানে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বুধবার দুপুরের দিক থেকেই বোর্ডের বিভিন্ন মহল থেকে খবর আসছিল যে, রোহিতকে সেই সিরিজে অধিনায়ক নাও রাখা হতে পারে। পরিবর্তে অধিনায়ক করা হতে পারে অন্য কাউকে। ওয়াকিবহাল মহল মনে করছে, পেয়েছিলেন। এবং সেই জন্যই শুধু নেতৃত্ব নয়, একেবারে টেস্ট ক্রিকেটকেই বিদায় জানালেন। ঠিক যেমন টি-২০ ক্রিকেটও ছেড়েছিলেন অধিনায়ক থাকাকালীনই।

বুধবার রাত সাড়ে সাতটা নাগাদ রোহিত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'সকলকে জানাচ্ছি, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলাম। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে গর্বের মুহূর্ত। বছরের পর বছর ধরে যে ভালবাসা ও সমর্থন দিয়ে গিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।' পাশাপাশি রোহিত লিখেছেন, 'আমি ওয়ান ডে ফর্ম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব।' যা দেখে অনেকেরই মনে হয়েছে, রোহিতের পাখির চোখ ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget