এক্সপ্লোর

BCCI Central Contract: রোহিত, কোহলির বার্ষিক চুক্তিতে অবনমন কি নিশ্চিত? কী জানালেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া?

Indian Cricket Team: অতীতে ভারতীয় পুরুষ ক্রিকেটারদের বার্ষিক চুক্তির চারটি ক্যাটাগরি ছিল।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের বার্ষিক চুক্তির ঘোষণা এখনও করা হয়নি। তবে শোনা যাচ্ছিল সেই চুক্তিতে সর্বোচ্চ স্তরে থাকা রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) অবনমন হতে পারে। সেই জল্পনায় কার্যত সিলমোহর দিয়ে দিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)।

শোনা যাচ্ছিল অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী ভারতীয় পুরুষ দলের চুক্তির ক্ষেত্রে গ্রেডিংয়ে বদলের প্রস্তাব দিয়েছেন। খবর অনুযায়ী, বার্ষিক চুক্তির ক্ষেত্রে বোর্ড যে পরিবর্তন আনতে পারে, তার জেরে তিনটি মাত্র গ্রেড, 'এ', 'বি' এবং 'সি'-ই থাকবে। অতীতের সর্বোচ্চ গ্রেড 'এ+' আর থাকবে না। এই নতুন মডেল আসার পর রো-কো জুটির অবনমন হতে পারে। অতীতে এই দুই মহাতারকা ভারতীয় বোর্ডের চুক্তির সর্বোচ্চ গ্রেডে ছিলেন, তবে বর্তমানে তাঁরা মাত্র এক ফর্ম্যাটই খেলেন, তাই তাঁদের খবর অনুযায়ী 'বি' গ্রেডে অবনমিত করা হতে পারে। বিসিসিআইয়ের সূত্র মারফৎ এমনই দাবি করা হচ্ছে।

সেই জল্পনা যে সত্যি তা স্বীকার করে নিলেন বোর্ড সচিব। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, 'পরিকল্পনাটা খুবই দ্রুত বাস্তবায়িত হবে। আমরা একটি ক্যাটাগরি বাদ দিচ্ছি কারণ আগে যারা এ+ ক্যাটাগরিতে ছিলেন তাঁরা বর্তমানে মাত্র তিন ফর্ম্যাটের মধ্যে একটি ফর্ম্যাট খেলছেন। আমাদের এ+ ক্যাটাগরির জন্য় আমরা যে মানদণ্ড সেট করেছি, তাতে কেউই ওই ক্যাটাগরিতে পড়ছেন না।'

তিনি আরও ব্যাখা করেন, 'এ+ ক্যাটাগরিতে যাঁরা ছিলেন তাঁদের অনেকেই কেবল এক ফর্ম্যাটেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং, ওই ক্যাটাগরিতে থাকার জন্য যথেষ্ট পরিমাণে ক্রিকেটার নেই। এক ফর্ম্যাট খেলা ক্রিকেটার তো আর এ+ ক্যাটাগরির জন্য গণ্য হতে পারেন না। সেই কারণেই এই কঠোর সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে। এর পিছনে কোনও ব্যক্তিগত জ্বালা নেই।'

ফলে বিরাট কোহলি, রোহিত শর্মারা যে তাঁদের বার্ষিক চুক্তি থেকে অবনমিত হচ্ছেন, তা নিশ্চিত। ২০২৪-২৫ সালের চুক্তি অনুযায়ী 'এ+' গ্রেডে থাকা ক্রিকেটাররা বার্ষিক চুক্তি থেকে সাত কোটি এবং তারপর যথাক্রমে পাঁচ, তিন এবং এক কোটি টাকা করে পেতেন। 'এ+' গ্রেড সরিয়ে, তিন গ্রেড রাখার এই নতুন মডেলের এখনও পর্যন্ত কেবল প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের বোর্ড কর্তারা সেই প্রস্তাবে সম্মতি দেন কি না এবং তাহলে সেক্ষেত্রে কোন গ্রেডের ক্রিকেটাররা কীরকম টাকা পয়সা পাবেন, সেই বিষয়টা বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল বৈঠকের পরেই স্পষ্টভাবে জানা যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই বার্ষিক চুক্তি কিন্তু খেলোয়াড়দের আয় নিশ্চিত করারই একটি প্রক্রিয়া। চুক্তিতে না থাকলেও তাঁরা দলের হয়ে সুযোগ পেতেই পারেন এবং প্রতিটি ম্যাচ খেলার জন্য তাঁরা ম্যাচ ফি পান যা এই চুক্তির অর্থ থেকে সম্পূর্ণ ভিন্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট

ভিডিও

Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget