এক্সপ্লোর

Virat Kohli: বঢোদরার পর রাজকোট, ফের একবার কিউয়িদের বিপক্ষে ইতিহাস গড়লেন বিরাট কোহলি

IND vs NZ: রাজকোটে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডেতে বিরাট কোহলি মাত্র ২৩ রানের ইনিংস খেলেন।

রাজকোট: বিরাট কোহলি (Virat Kohli) আর রেকর্ড যেন একেবারে সমার্থক হয়ে গিয়েছে। আজকাল কোহলির মাঠে নামা মানেই কোনও না কোনও রেকর্ডের ভাঙা-গড়া। বুধবার, ১৪ জানুয়ারিও তার অন্যথা হল না। রাজকোটে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডেতে (IND vs NZ) কোহলির ব্যাট থেকে রাজকীয় ইনিংস এল না বটে। তবে ইতিহাস গড়ে ফেললেন তিনি।

আন্তর্জাতিক ওয়ান ডেতে নাগাড়ে পাঁচ ম্যাচে অর্ধশতরানের গণ্ডি পার করে এদিন মাঠে নেমেছিলেন বিরাট কোহলি। লিস্ট 'এ' ক্রিকেট ধরলে সেই সংখ্যাটা পৌঁছয় সাতে। টানা সাত ম্যাচে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় মহাতারকা। আশা ছিল রাজকোটেও সেই ফর্ম অব্যাহত রাখবেন তিনি। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে নাগাড়ে ছয় ওয়ান ডে আন্তর্জাতিকে ৫০ রানের গণ্ডি পার করবেন। তেমনটা হল না।

বুধবার ক্রিশ্চিয়ান ক্লার্কের বলে মাত্র ২৩ রানেই বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় 'কিং কোহলি'-কে। তবে এই ২৩ রানের ইনিংসের মাধ্যমেই তিনি ইতিহাস গড়ে ফেললেন। সচিন তেন্ডুলকরকে পিছনে ফেললেন। কোন রেকর্ড ভাঙলেন বিরাট? নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডেতে ভারতীয় হিসাবে এই ম্য়াচেই সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন বিরাট কোহলি। 

গত ম্যাচে বঢোদরায় অল্পের জন্য সচিনের রেকর্ড হাতছাড়া হয়েছিল কোহলির। ৯৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ইনিংসের সুবাদে কিউয়িদের বিপক্ষে কোহলি সচিনের সমান সংখ্যক রান করে ফেলেছিলেন। সচিনকে পিছনে ফেলে এগিয়ে যেতে রাজকোটে কোহলির মাত্র এক বল লাগল। ইনিংসের প্রথম বলে চার মেরেই দুরন্ত ছন্দে শুরুটা করেন বিরাট। সেই বাউন্ডারির সুবাদেই তিনি কিউয়িদের বিরুদ্ধে রানের নিরিখে সফলতম ভারতীয় ব্যাটার হয়ে গেলেন।

বিরাট ৩৫ ম্যাচে কিউয়িদের বিপক্ষে ১৭৭৩ রান করে ফেলেছেন। সচিনের সেখানে ৪২ ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৪৬.৫০ গড়ে ১৭৫০ রান করেছিলেন। অবশ্য সর্বকালীন তালিকায় কোহলি এখনও খানিকটা পিছনে রয়েছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন রিকি পন্টিং। তিনি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডেতে ৫১ ম্যাচে ৪৫.৮৩ গড়ে মোট ১৯৭১ রান করেছিলেন।   

এই দিন বিরাট বড় ইনিংস না খেললেও অবশ্য তিনি কিন্তু ওয়ান ডেতে শীর্ষস্থান ফিরে পেলেন। আজই আইসিসি ব়্যাঙ্কিংয়ে ফের একবার এক নম্বর ওয়ান ডে ব্যাটার হয়ে গেলেন কোহলি। ভারতীয় সমর্থকরা আশা করবেন ব্যাট হাতে কোহলি যেন পরের ম্যাচে ফের একবার বড় রানের ইনিংস খেলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget