এক্সপ্লোর

KL Rahul: দলের প্রয়োজনে আবারও জ্বলে উঠলেন রাহুল, হাঁকালেন কেরিয়ারের অষ্টম ওয়ান ডে শতরান

IND vs NZ: ৮৭ বলে নিজের কেরিয়ারের অষ্টম ওয়ান ডে শতরান হাঁকালেন কেএল রাহুল।

রাজকোট: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs NZ 2nd ODI) রাজকোটে তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন তখন অল্প সময়ের ব্যবধানে শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার সাজঘরে ফিরেছেন। তার মাঠে নামার পরপরই ইনফর্ম বিরাট কোহলিও সাজঘরে ফেরেন। এমন চ্যালেঞ্জিং সময়ে কেএল রাহুল (KL Rahul) মাথা ঠান্ডা রেখে ইনিংস এগিয়ে নিয়ে যান। তাঁকে যে কেন অনেকে 'ক্রাইসিস ম্যান' বলেন, তা আবারও প্রমাণ করলেন রাহুল।

প্রয়োজনের সময় ভারতের হয়ে ফের একবার অনবদ্য এক ইনিংস খেললেন রাহুল। মাত্র ৮৭ বলে কেরিয়ারে নিজের অষ্টম ওয়ান ডে শতরান হাঁকালেন কেএল রাহুল। ইনিংসের শেষ অবধি তিনি টিকে থাকলেন। অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন রাহুল। ইনিংস শেষে তাঁর নামের পাশে লেখা ৯২ বলে ১১২ রান। মূলত তাঁর ইনিংসে ভর করেই সাত উইকেটের বিনিময়ে ভারত লড়াইয়ের রসদ পেল। ৫০ ওভারে তুলল ২৮৪ রান। 

রাহুলের এদিনের ইনিংস সাজানো ছিল ১১টি টার ও একটি ছক্কায়। গত বছর থেকে ওয়ান ডের শেষ ১০ ওভারে রাহুল ১৪০.০৯ স্ট্রাইক রেটে মোট ২৮৩ রান করেছেন। এই পর্যায়ে রানের নিরিখে তিনিই সবথেকে এগিয়ে আর স্ট্রাইক রেটের নিরিখে তিনি চারে। এদিনও তেমনটাই হল। ৪১তম ওভারে রাহুলের স্কোর ৫৩ বলে ৫২ রান। তবে এরপরেই তিনি আগুন ব্যাটিং করেন। স্ট্রাইক রেট বাড়ান। অবশ্য পরের ৩৪ বলেই আরও ৪৮ রান যোগ করে ফেলেন তিনি। তাঁর সুবাদেই ভারতীয় দল রাজকোটের চ্যালেঞ্জিং পিচে কিউয়িদের বিরুদ্ধে লড়াইয়ের রসদ পায়।

টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এদিন কিউয়ি অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। কিউয়ি শিবিরে একটি পরিবর্তন হয়েছিল। অন্য়দিকে ভারতীয় শিবিরে ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে দলে ঢুকেছিলেন অলরাউন্ডার নীতীশ রেড্ডি। রোহিত-গিল জুটি এদিনও দারুণ শুরু করেছিলেন। কিন্তু হিটম্য়ান একটা বাজে শট খেলে আউট হন ২৪ রান করে। তিন নম্বরে নামা বিরাট প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন। আগের ম্য়াচে ৯৩ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। এদিন ২৩ রান করে প্যাভিলিয়ন ফিরলেন কিং কোহলি। 

রান পাননি শ্রেয়স আইয়ারও। গিল এদিনও অর্ধশতরান পূরণ করেন। তবে ব্যক্তিগত ৫৮ রানের মাথায় তিনিও আউট হয়ে যান। এরপরই খেলার হাল ধরেন কে এল রাহুল। একদিকে পরপর উইকেট পড়লেও ক্রিজের উল্টোদিকে সেট ছিলেন ডানহাতি এই ব্যাটার। আগের দিনও শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। এদিনও শেষ পর্যন্ত ক্রিজে থাকলেন তিনি। মিডল অর্ডারে রবীন্দ্র জাডেজা ২৭ ও নীতীশ রেড্ডি ২০ রানের ইনিংস খেলেন। সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না রেড্ডি। তবে রাহুলের ইনিংস ভারতের জয়ের জন্য যথেষ্ট হয় কি না, এবার সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget