এক্সপ্লোর

Virat Kohli: রঞ্জিতে খেলতে পারেন বিরাট, কোন ম্য়াচে দিল্লির হয়ে মাঠে নামবেন?

Ranji Trophy: ১৩ বছর পর ফের ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ককে। ২০১২ সালে শেষবার ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল বিরাটকে।

নয়াদিল্লি: রঞ্জি খেলতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। রোহিত শর্মা, শুভমন গিল, রবীন্দ্র জাডজো, ঋষভ পন্থরা রঞ্জি ম্য়াচে খেলবেন এটা পাকা খবর। কিন্তু বিরাট কোহলি চোটের জন্য খেলবেন না বলে জানিয়ে দিয়েছিলেন কিছুদিন আগেই। কিন্তু এবিপি নিউজের প্রকাশিত তথ্য অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি থেকে দিল্লি রঞ্জিতে রেলওয়েজের বিরুদ্ধে খেলতে নামব। সেই ম্য়াচেই হয়ত ফের ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হতে পারে কিং কোহলির।

যদি সত্যিই রঞ্জি ট্রফিতে ফের খেলেন বিরাট, তবে ১৩ বছর পর ফের ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ককে। ২০১২ সালে শেষবার ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল বিরাটকে। কিছুদিন আগেই সৌরাষ্ট্রর বিরুদ্ধে ম্য়াচে বিরাটের নাম প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল। কিন্তু চোট রয়েছে বলে সরে দাঁড়াচ্ছেন তিনি এমনই খবর প্রকাশিত হয়েছিল সব সংবাদমাধ্যমে। তবে এবার শোনা যাচ্ছে আগামী ৩০ জানুয়ারি থেকে দিল্লি বনাম রেলওয়েজ ম্য়াচে হয়ত মাঠে নামবেন বিরাট। 

সাম্প্রতিক সময়ে একেবারেই ভাল ফর্মে নেই কোহলি। বাংলাদেশের বিরুদ্ধএ টেস্ট্ সিরিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আটটি টেস্টে একটি শতরান এসেছে পারথে। কিন্তু তাছাড়া বলার মত কোনও পারফরম্য়ান্স নেই। এমনকী যেভাবে বারবার অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে অস্ট্রেলিয়ায় আউট হয়েছেন, এরপর বিরাটের টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সিনিয়র থেকে জুনিয়র প্রত্যেককে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন। এরপরই ধীরে ধীরে রঞ্জি খেলার সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকে। 

আগামী ৬ ফেব্রুয়ারি নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে খেলতে নামবে ভারত। ওয়ান ডে দলে রয়েছন কোহলি। সেক্ষেত্রে রেলওয়েজের বিরুদ্ধে ম্য়াচের পর হয়ত ভারতীয় দলের সঙ্গে আগামী ৫ জানুয়ারি যোগ দেবেন কোহলি। এদিকে অফফর্মে থাকলেও কোহলির পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেনে উপস্থিত হয়ে সৌরভ বললেন, 'বিরাট কোহলির মতো ক্রিকেটার এক প্রজন্মে একজনই হয়। ৮০টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে ওর, যা অবিশ্বাস্য কীর্তি। আমার মতে ও বিশ্বের সর্বকালের সেরা সাদা বলের ক্রিকেটার। অস্ট্রেলিয়া সফরে পারথে সেঞ্চুরি করার পরেও ও যেভাবে ব্যাট হাতে হোঁচট খেল তাতে আমি বেশ অবাক হয়েছি। ভেবেছিলাম পারথে সেঞ্চুরির পর সিরিজটা ওর কাছে স্মরণীয় হয়ে থাকবে। তবে এটা হয়। সব ক্রিকেটারেরই শক্তি-দুর্বলতা রয়েছে। বিশ্বে এমন কোনও ক্রিকেটার নেই যাকে এটার মুখোমুখি হতে হয় না। বড় বোলারদের বিরুদ্ধে কীভাবে নিজের দুর্বলতাগুলো সামলে উঠে খেলতে পারো, সেটাই আসল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
Jasprit Bumrah: কেউ বলছেন বিশ্রামে যেতে, কেউ অবসরের পরামর্শ দিচ্ছেন, বুমরাকে নিয়ে নানা মুনির নানা মত
কেউ বলছেন বিশ্রামে যেতে, কেউ অবসরের পরামর্শ দিচ্ছেন, বুমরাকে নিয়ে নানা মুনির নানা মত
Kaif On Sooryavanshi: 'একাদশে না খেলিয়ে ওকে দিয়ে জল বওয়ানো হয়েছে', বৈভবের পাশে দাঁড়িয়ে গম্ভীরদের একহাত নিলেন কাইফ
'একাদশে না খেলিয়ে ওকে দিয়ে জল বওয়ানো হয়েছে', বৈভবের পাশে দাঁড়িয়ে গম্ভীরদের একহাত নিলেন কাইফ
Indian Cricket Team: রোহিতের অবসর ঘিরে জল্পনাই কাল হল! বাতিল আগরকর? নির্বাচকপ্রধানের দায়িত্বে ভারতীয় কিংবদন্তি?
রোহিতের অবসর ঘিরে জল্পনাই কাল হল! বাতিল আগরকর? নির্বাচকপ্রধানের দায়িত্বে ভারতীয় কিংবদন্তি?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget