এক্সপ্লোর

Kieron Pollard: ছুঁলেন স্বদেশীয় গেলকে, টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ডের মালিক পোলার্ড

Kieron Pollard Record: ম্য়াচ চলছিল এমআই এমিরেটস বনাম ডেসার্ট ভাইপার্সের। সেই ম্য়াচেই এমআইয়ের হয়ে খেলতে নেমে ২৩ বল ঝোড়ো ৩৬ রানের ইনিংস খেলেন পোলার্ড। 

বার্বাডোজ: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আইপিএলেও এখন আর খেলেন না। কিন্তু বিদেশের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও খেলছেন কায়রন পোলার্ডকে (Kieron Pollard)। এবার সংযুক্ত আরব আমিরশাহির টি-টোয়েন্টি লিগ ইন্টারন্য়াশনাল লিগ টি-টোয়েন্টিতে (ILT20) খেলার ফাঁকেই নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যারবিয়ান তারকা। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক নজির গড়লেন পোলার্ড। তালিকায় তাঁর আগে শুধু রয়েছেন ক্রিস গেল। 

ম্য়াচ চলছিল এমআই এমিরেটস বনাম ডেসার্ট ভাইপার্সের। সেই ম্য়াচেই এমআইয়ের হয়ে খেলতে নেমে ২৩ বল ঝোড়ো ৩৬ রানের ইনিংস খেলেন পোলার্ড। এই ইনিংস খেলার ফাঁকেই তিনটি ছক্কা হাঁকান পোলার্ড। তার সঙ্গে সঙ্গেই সেই এলিট লিস্টে যোগ দেন পোলার্ড। এমআইয়ের ইনিংসের ১৯ তম ওভারে লকি ফার্গুসনকে ছক্কা হাঁকান পোলার্ড। যা তাঁর কেরিয়ারে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৯০০ তম ছক্কা। এর আগে বিশ্ব ক্রিকেটে একমাত্র ক্রিস গেল রয়েছেন যিনি এর থেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন। ৯০০ ছক্কার ক্লাবে গেল ও পোলার্ড ছাড়া আর কোনও ব্যাটার নেই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে। ৪৫৫টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলে ক্রিস গেল ১০৫৬টি ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে কায়রন পোলার্ড ৬১৩টি টি-টোয়েন্টি ইনিংস খেলে এখনও পর্যন্ত ৯০১টি ছক্কা হাঁকিয়েছেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে পোলার্ড এখনও পর্যন্ত মোট ৬৯০ ম্য়াচ খেলে ১৩,৪২৯ রান করেছেন।

কিছুদিন আগেই এই টুর্নামেন্টে রশিদ খানের মত বিশ্বমানের লেগস্পিনারকে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ তিনি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের ব্যাটিং পরামর্শদাতার ভূমিকায়ও দেখা গিয়েছে তাঁকে। সেই ইংল্যান্ডেই বর্তমানে দ্য হান্ড্রেডে (The Hundred) প্রতিনিধিত্ব করছেন পোলার্ড। তবে কোচ নয়, সাদার্ন ব্রেভের খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। সাদার্ন ব্রেভ বনাম ট্রেন্ট রকেটের একটি ম্যাচেই তিনি রশিদ খানের পরপর পাঁচ বল বাউন্ডারির বাইরে ফেলেন। পোলার্ডের পাঁচ ছক্কার এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। বিশেষত রশিদ খানের মতো বোলারের বিরুদ্ধে তাঁর এই দুরন্ত হিটিংয়ে সকলেই তাজ্জব। ১৪ বল খেলে মাত্র ছয় রানে ব্যাট করছিলেন পোলার্ড। কিন্তু তার পরেই ছক্কার ফোয়ার ছোটে তাঁর ব্যাট থেকে। রশিদের সেই ওভারে প্রথম ছয়টি মিড উইকেট, তার পরের দুইটি লং অফের ওপর দিয়ে , চতুর্থ বলে ফের মিড উইকেট এবং পঞ্চম বলে আবারও লং অফের ওপর দিয়ে রশিদকে ছক্কা হাঁকান পোলার্ড। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget