এক্সপ্লোর

Shreyas Iyer: মাঠ থেকে ফিরে ড্রেসিংরুমেও অজ্ঞান হয়ে পড়েন শ্রেয়স, ছেলের পাশে থাকতে সিডনি যাচ্ছে পরিবার

Indian Cricket Team Update: শ্রেয়সের সঙ্গে সবসময় রয়েছেন বোর্ডের চিকিৎসক রিজ়ওয়ান খান। আপাতত ভারতীয় ক্রিকেট দলের ওয়ান ডে ফর্ম্যাটের সহ অধিনায়ককে সাতদিন হাসপাতালে রাখা হবে বলে জানা গিয়েছে।

মুম্বই: দুর্দান্ত একটা ক্যাচ লুফেছিলেন সিডনিতে। কিন্তু সেই ক্য়াচ ধরতে গিয়ে যে এমন বিপদের মুখে পড়বেন কে জানত। হর্ষিত রানার বলে অ্য়ালেক্স ক্যারির ক্যাচ ধরেছিলেন। সেই সময়ই গুরুতর চোট পান। দ্রুত তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। সিডনিতে এক হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন ডানহাতি এই ব্যাটার। রক্তক্ষরণ হচ্ছিল ক্রমাগত। কিন্তু বর্তমানে স্থিতিশীল রয়েছেন শ্রেয়স। তবে সূত্রের খবর, ভারতীয় দলের ড্রেসিংরুমেও না কি অজ্ঞান হয়ে গিয়েছিলেন শ্রেয়স।

উল্লেখ্য, শ্রেয়সের সঙ্গে সবসময় রয়েছেন বোর্ডের চিকিৎসক রিজ়ওয়ান খান। আপাতত ভারতীয় ক্রিকেট দলের ওয়ান ডে ফর্ম্যাটের সহ অধিনায়ককে সাতদিন হাসপাতালে রাখা হবে বলে জানা গিয়েছে। মাঠে গুরুতর চোট পাওযার পর সাজঘরে যখন ফিজিওর সঙ্গে ফিরে আসেন শ্রেয়স, এরপরই জ্ঞান হারিয়েছিলেন তিনি। জানা গিয়েছে রক্তচাপ অনেক কমে গিয়েছিল মুম্বই ক্রিকেটারের। শ্রেয়সের বোনের দ্রুত যাওয়ার কথা অস্ট্রেলিয়ায়। এমনকী তারকা ক্রিকেটারের বাবা-মাও ভিসা সমস্যা মিটিয়ে ছেলের কাছে পৌঁছােবেন দ্রুত। এই বিষয় বিসিসিআই পুরোটা দেখছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম সূত্রে জানা গিয়েছে, মাটিতে আচমকা আছাড় খাওয়ার ফলেই রক্তক্ষরণ হয়েছে শ্রেয়সের।

আপাতত যা পরিস্থিতি শ্রেয়স কিছুটা সুস্থ হলেও তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা এখনই বলা সম্ভব নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে ডানহাতি ব্যাটারকে দেখার সম্ভাবনা খুবই কম। বাড়িতে ফিরলে পুরোপুরি বিশ্রামের পরামর্শই দেওয়া হবে শ্রেয়সকে। 

ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে লিখেছে, 'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁদিকের পাঁজরের নীচের দিকে চোট পান শ্রেয়স আইয়ার । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আরও পর্যবেক্ষণের জন্য । স্ক্যান করে দেখা গিয়েছে তাঁর প্লীহায় চোট লেগেছে এবং সেখানে ছিদ্র হয়েছেওঁর চিকিৎসা চলছে । স্বাস্থ্যের দিক থেকে উনি স্থিতিশীল । সিডনি এবং ভারত - দুই দেশের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পরামর্শ নিয়ে বোর্ডের মেডিক্যাল টিম তাঁর চোট পর্যবেক্ষণ করছে । শ্রেয়সের চিকিৎসার দৈনন্দিন দেখাশোনার জন্য ভারতীয় দলের চিকিৎসক সিডনিতেই থেকে গিয়েছেন।' উল্লেখ্য, অ্যালেক্স ক্যারির ক্যাচ নেওয়ার সময় শ্রেয়স ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান এবং তাঁর বাঁদিকের পাঁজরে গুরুতর আঘাত লাগে । অস্ট্রেলিয়ার ইনিংসে ৩৪তম ওভার চলছিল । শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন শ্রেয়সহর্ষিত রানার একটি বল আলেক্স ক্যারির ব্যাটের কানায় লেগে উঠে যায় । পিছনে ছুটতে ছুটতে তিনি ক্যাচটি ধরেও ফেলেন। তবে টাল সামলাতে না পেরে খারাপ ভাবে মাটিতে পড়েন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget