এক্সপ্লোর

IND vs NZ: জিম্বাবোয়ে সফরে নেতৃত্ব হারিয়েছিলেন কে এল রাহুলের জন্য? কী বলছেন ধবন?

Shikhar Dhawan Captaincy: জিম্বাবোয়ে সফরে তাঁকে ওয়ান ডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। রোহিত শর্মার অনুপস্থিতিতে সেই সিরিজে কে এল রাহুলকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছিল।

নেপিয়ার: চলতি বছরটা অধিনায়ক হিসেবে দুর্দান্ত কেটেছে শিখর ধবনের। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতেছেন। টেস্ট ও টি-টোয়েন্টিতে জাতীয় দল থেকে ব্রাত্য হলেও ওয়ান ডে ফর্ম্যাটে এখনও নিজের জায়গা ধরে রেখেছেন দিল্লি বাঁহাতি ওপেনার। কিন্তু এরপরও জিম্বাবোয়ে সফরে তাঁকে ওয়ান ডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। রোহিত শর্মার অনুপস্থিতিতে সেই সিরিজে কে এল রাহুলকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু কেন? কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামার আগে সেই ইস্যুতে প্রশ্ন করা হয়েছিল ধবনকে। সেই নিয়ে মুখ খুললেন ধবন।

কী বললেন ধবন?

অধিনায়ক হিসেবে সাফল্য পাওয়ার পরও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল অধিনায়কত্ব থেকে। সেই ইস্যু নিয়ে সাংবাদিক বৈঠকে প্রশ্ন ওঠায় ধবন বলেন, ''প্রথমত এই বয়সে এসে দেশের জার্সিতে খেলতে পারছি, দেশকে নেতৃত্ব দিতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় বিষয়। চোটের জন্য় এশিয়া কাপে খেলতে পারেনি কে এল রাহুল। ও সহ অধিনায়ক। তাই জিম্বাবোয়ে সফরে আসার পর আমার মনে হয়েছিল যে ওর অভিজ্ঞতা সঞ্চয় করাটা দরকার। আমি একেবারেই হতাশ হইনি। যা হয় তা ভালর জন্যই হয়।''

এদিকে, ডিসেম্বরেই বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান সিরিজ খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। সেই সিরিজের জন্য ভারতীয় দল আগেই ঘোষণা করা হয়েছিল। তবে এবার দলে দুই রদবদল ঘটানো হল। বাংলা টাইগারদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে সুযোগ পেলেন কুলদীপ সেন ও বাংলার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। যশ দয়াল ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তাঁদের বদলেই দলে ডাক পেলেন শাহবাজরা।

দলে শাহবাজ

বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'দয়ালের কোমরে সমস্যা রয়েছে এবং সেই কারণেই তিনি এই সিরিজে খেলতে পারবেন না। অপরদিকে জাডেজা এখনও তাঁর হাঁটুর চোট সারিয়ে উঠতে পারেননি। তিনি বিসিসিআইয়ের মেডিক্য়াল দলের তত্ত্বাবধানেই থাকবেন। কুলদীপ এবং শাহবাজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডে ২৫ নভেম্বর থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজে ডাক পেয়েছিলেন। তবে তাঁরা বাংলাদেশে সফররত ভারতীয় দলের অংশ হতে চলেছেন। আপাতত নিউজজিল্যান্ড সিরিজের জন্য ওঁদের পরিবর্ত হিসাবে কারুর নাম ঘোষণা করা হয়নি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget