এক্সপ্লোর

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য কবে ভারতীয় দল ঘোষণা করবে বিসিসিআই?

BCCI: দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাদের প্রিয় ক্রিকেটারদের মাঠে দেখতে পাচ্ছেন না। স্বভাবতই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত, বিরাটদের মাঠে দেখার জন্য মুখিয়ে তারা।

মুম্বই: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) প্রথম টেস্ট। ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলা হবে। চেন্নাইয়ে প্রথম টেস্ট খেলতে নামবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। কিন্তু এখনও পর্যন্ত ভারতের স্কোয়াড ঘোষণা করেনি বিসিসিআই। তাহলে কবে তা ঘোষণা করা হবে? গত ৭ আগস্ট শ্রীলঙ্কা সফর শেষ হওয়ার পর থেকে লম্বা ছুটিতে রয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানের (Pakistan Cricket Team) বিরুদ্ধে টেস্ট সিরিজে জিতেছে পাকিস্তানের ঘরের মাটিতে গিয়েই।

দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাদের প্রিয় ক্রিকেটারদের মাঠে দেখতে পাচ্ছেন না। স্বভাবতই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত, বিরাটদের মাঠে দেখার জন্য মুখিয়ে তারা। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিসিসিআই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করতে পারে। এই সিরিজেই প্রায় ৭ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরতে দেখা যাবে বিরাট কোহলিকে। শেষবার জানুয়ারিতে দেখা গিয়েছিল কোহলিকে টেস্টের আঙিনায়। আবার দলের তারকা উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থকেও ২০২২ সালের পর ফের লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও একাধিক নতুন মুখ দেখা যাবে হয়ত। সরফরাজ খান, ধ্রুব জুড়েল, যশস্বী জয়সওয়ালরা থাকবেন নিশ্চিতভাবেই। থাকবেন শুভমন গিলও। শ্রীলঙ্কা সফরে বিশ্রামে থাকা রবীন্দ্র জাডেজা ও বুমরাও ফিরছেন জাতীয় দলে। 

এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে দলীপ ট্রফিতে নামবেন শুভমন। দলীপ ট্রফিতে ভারতীয় এ দলের নেতৃত্বভার সামলাতে দেখা যাবে এই তরুণ ওপেনারকে। সামনেই দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সব মিলিয়ে আগামী কয়েক মাসে ১০টি টেস্ট খেলবে ভারত। বাংলাদেশ সিরিজের পর নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।

তার আগে শুভমন বলেছেন, 'টেস্ট ক্রিকেটে আমি প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে আমাদের সামনে ১০টি টেস্ট ম্যাচ রয়েছে। আশা করছি এই দশ টেস্ট ম্যাচের পর প্রত্যাশা পূরণ করতে পারব।'

একটা সময় স্পিন খেলার ব্যাপারে সবচেয়ে দর মনে করা হতো ভারতীয় ব্যাটারদের। তবে সম্প্রতি স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিং বারবার সমস্যায় পড়েছে। গিল জানিয়েছেন, তিনি স্পিনের বিরুদ্ধে নিজের রক্ষণ আরও মজবুত করেছেন।    

আরও পড়ুন: ট্রফির সঙ্গে শান্তির ঘুম, মেসি-রোহিতকে মনে করালেন বাংলাদেশ অধিনায়ক শান্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget