এক্সপ্লোর

WI vs ENG: অধিনায়কের ওপর রেগে ম্যাচের মাঝেই মাঠ ছাড়লেন ওয়েস্ট ইন্ডিজ় তারকা, ক্ষুব্ধ কোচ স্যামি

West Indies vs England: ঘরের মাঠে ৫০ ওভারের সিরিজ়ে ইংল্যান্ডকে ২-১ স্কোরলাইনে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ়।

বার্বাডোজ়: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজ় বনাম ইংল্যান্ডের (West Indies vs England) তৃতীয় ওয়ান ডে চলাকালীনই এমন এক ঘটনা ঘটে গেল, যা আগে হয়তোই কেউ কোনদিন দেখেছেন। অধিনায়কের ওপর ক্ষুব্ধ হয়ে ম্যাচের মাঝেই মাঠ ছাড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের তারকা ফাস্ট বোলার আলজ়ারি জোসেফ (Alzarri Joseph)। এই নিয়ে বিতর্কের ঝড়। জোসেফর কাণ্ডে কড়া বার্তাও দিয়ে রাখলেন ওয়েস্ট ইন্ডিজ় কোচ ড্যারেন স্যমি (Daren Sammy)। 

ওয়েস্ট ইন্ডিজ়ের বোলিং ইনিংসের চতুর্থ ওভারে ঘটনাটি ঘটে। অধিনায়ক শাই হোপের ফিল্ডিং সাজানোয় সহমত হননি জোসেফ। ওভারের চতুর্থ বলে তাই জর্ডন কক্সের উইকেট নিলেও কোনও উচ্ছ্বাস দেখাননি তিনি। বরং হোপের সঙ্গে কথাকাটাকাটিতে জড়ান তিনি। এরপরেই ওভার শেষ করে সোজা গট গট করে মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যান তিনি। পঞ্চম ওভারে একজন ফিল্ডার কম নিয়েই ওয়েস্ট ইন্ডিজ় খেলা চালিয়ে যায়।   

এই গোটা ঘটনায় সকলেই বিস্মিত। ওয়েস্ট ইন্ডিজ়ের কোচ ড্যারেন স্যামি তো ভীষণই ক্ষুব্ধ। তিনি স্পষ্ট জানিয়ে দেন এ ধরনের আচরণ বরদাস্ত করা হবে না। স্যামি বলেন, 'আমার ক্রিকেট মাঠে এই ধরনের আচরণের কোনও জায়গা নেই। আমরা বন্ধু হতে পারি। তবে আমি যে সাজঘর তৈরি করতে চাইছি, তাতে এমনটা চলে না। নিঃসন্দেহে আমরা এই বিষয়ে কথা বলব।'

এই ঘটনার পরে ষষ্ঠ ওভারেই জোসেফ মাঠে ফিরলেও তিনি কিন্তু বল করতে পারেননি। নিয়ম অনুযায়ী তাঁকে ১২তম ওভারের আগে বল করার অনুমতি পাননি। তিনি বল করা শুরু করলেও ফের পরপর দুইবার নিজের বলে মিসফিল্ড করার পর ফের মাঠ ছাড়েন। ১০ ওভারে তিনি ৪৫ রানের বিনিময়ে দুই উইকেট নেন। ইংল্যান্ড আট উইকেটের বিনিময়ে ২৬৩ রান তোলে।

জবাবে ব্র্যান্ডন কিং এবং কেসি কার্টি সেঞ্চুরি হাঁকান। কার্টি সিন্ট মার্টিন দ্বীপ জন্মগ্রহণ করা প্রথম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকান। আট উইকেট এবং ৪২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ়। এই ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ও ২-১ নিজেদের নামে করে ক্যারিবিয়ান শিবির। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: কিউয়িদের বিরুদ্ধে হারের পর প্রোটিয়াদের বিপক্ষে ঘুরে দাঁড়াবে ভারত? কোথায়, কখন দেখবেন খেলা? 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget