এক্সপ্লোর

Bengal Pro T20 league: হাওড়ার মহিলা দলকে ছিটকে সেমিফাইনালে রাঢ়, বেঙ্গল প্রো টি-২০-র শেষ চারে কে কার মুখোমুখি হবে?

Women’s Bengal Pro T20 league: মহিলাদের বিভাগে মুর্শিদাবাদ শেষ করল লিগ তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে রাঢ়। কলকাতা ও মেদিনীপুর যথাক্রমে মহিলাদের বিভাগে তৃতীয় ও চতুর্থ স্থানে শেষ করে।

কলকাতা: মঙ্গলবার, ২৫ জুন শেষ হল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের (Women’s Bengal Pro T20 league) গ্রুপ পর্বের লড়াই। নির্ধারিত হয়ে গেল মহিলা বিভাগের চার সেমিফাইনালিস্ট। মুর্শিদাবাদ, মেদিনীপুর, রাঢ় এবং কলকাতা, চার দল মহিলাদের প্রো টি-টোয়েন্টি লিগের সেমিফাইনালে পৌঁছল। মুর্শিদাবাদ শেষ করল লিগ তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে রাঢ়। কলকাতা ও মেদিনীপুর যথাক্রমে মহিলাদের বিভাগে তৃতীয় ও চতুর্থ স্থানে শেষ করে। আজকের দুই ম্যাচের পরেই নির্ধারিত হল সেমিফাইনালের সূচি।

সেমিতে রাঢ় টাইগার্স

হাওড়া ওয়ারিয়ার্সকে পরাজিত করে তাদের সেমিফাইনালে পৌঁছনোর আশা শেষ করে দেয় রাঢ় টাইগার্স। পাঁচ উইকেটে টাইগার্সরা জয় পায়। হওড়া প্রথমে ব্যাট করে শতরানের গণ্ডিও পার করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে মাত্র ৯৭ রান তোলে তারা। হওড়ার হয়ে সুস্মিতা সর্বাধিক ২৭ রান করে। রাঢ়ের হয়ে রশনি খাতুন নেন তিন উইকেট। রুপাল তিওয়ারি এবং রেমন্দিনা খাতুন দুইটি করে উইকেট পান। জবাবে রাঢ়ের ম্যাচ জিততে অনেকটা সময় লাগলেও, চাপ খুব একটা হয়নি। তিন বল বাকি থাকতেই দীপা দাসের অপরাজিত ২৩ রানের ইনিংসে তারা জয় ছিনিয়ে নেয়।     

 জয় দিয়ে অভিযান শেষ মালদার

দুই দলই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে। আপাত অর্থে যাদবপুরের সল্টলেক ক্যাম্পাসে শিলিগুড়ি স্ট্রাইকার্স ও স্ম্যাশার্স মালদার মহিলা দল নিয়মরক্ষার ম্যাচেই মুখোমুখি হয়েছিল। তবে সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন সকলে। মালদাকে মাত্র দুই রানে হারিয়ে নিজেদের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি অভিযান শেষ করল শিলিগুড়ি। 

প্রথমে ব্যাট করে শিলিগুড়ি এদিন ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে ১২৮ রান বোর্ডে তুলেছিল। প্রীতি মণ্ডল সর্বাধিক ৩৮ ও শমিতা অধিকারী ৩৫ রানের ইনিংস খেলেন। মালদার হয়ে শ্রেয়া কারার দুই উইকেট নেন। ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পিয়ালি ঘোষ মালদার হয়ে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেললেও ম্যাচ শেষে খালি হাতেই মাঠে ছাড়তে হয় তাঁদের। ছয় উইকেটের বিনিময়ে ১২৬ রানেই থেমে যায় মালদার দৌড়। শিলিগুড়ির হয়ে পম্পা সরকার এবং শমিতা দুইটি করে উইকেট নেন।

গ্রুপ পর্ব শেষ এবার সেমির লড়াই। সেই লড়াইয়েই মুর্শিদাবাদ কুইন্স প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মেদিনীপুর উইজার্ডসের। দ্বিতীয় সেমিফাইনালে কলকাতা টাইগার্স এবং রাঢ় টাইগার্স একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। দুইটি ম্যাচই ২৭ তারিখ সল্ট লেক ক্যাম্পাসে আয়োজিত হবে। ঠিক পরের দিন, ২৮ তারিখ ইডেন গার্ডেন্সে হবে ফাইনাল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: সেমিফাইনালে আফগানিস্তানের স্থান পাকা হতেই কামিন্সকে খোঁচা জাদরানের, সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড় 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি
Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক
Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে
RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget