এক্সপ্লোর

WPL 2025: উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম ১৫ ডিসেম্বর, ভাগ্য নির্ধারণ হবে ১২০ ক্রিকেটারের

WPL 2025 Auction : এবার উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের দিন ঘোষণা করল বিসিসিআই। আগামী ১৫ ডিসেম্বর উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম।

মুম্বই: আপিএলের নিলাম হয়ে গিয়েছে। সৌদি আরবের জেড্ডায় আয়োজিত হয়েছিল এবারের নিলাম পর্ব। এবার উইমেন্স প্রিমিয়ার লিগের (Womens Premier League 2025) নিলামের দিন ঘোষণা করল বিসিসিআই। আগামী ১৫ ডিসেম্বর উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম। ১২০ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে সেদিন। 

নিলামে যে সব প্লেয়ারদের নাম উঠবে, তাঁদের মধ্য়ে ৯১জন ভারতীয় মহিলা ক্রিকেটার রয়েছেন। ২৯ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। এছাড়া ৩ জন অ্যাসোসিয়েট দেশের প্লেয়ার রয়েছেন। মোট ৮২ জন আনক্যাপড ভারতীয় ও ৮ জন আনক্যাপড বিদেশি প্লেয়ার এই তালিকায় রয়েছেন। মোট ১৯টি স্লটের জন্য মিনি নিলামে লড়াই হবে। গুজরাত টাইটান্সের কাছে সবচেয়ে বেশি টাকা রয়েছে। তাঁদের কাছে ৪.৪ কোটি টাকা রয়েছে। তাঁদের চারজন প্লেয়ারকে দলে নিতে হবে মিনি নিলাম থেকে। সেখানে ২ জন বিদেশি ও ২ জন ভারতীয় প্লেয়ারের জায়গা রয়েছে। 

ইউপি ওয়ারিয়র্সের তিনটি জায়গা খালি রয়েছে। একজন বিদেশিকে তাঁরা নিতে পারবে দলে। এছাড়া বাকি তিনটি দল মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি ও দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রেও চারটি করে জায়গা খালি রয়েছে। আরসিবির কাছে বিদেশি প্লেয়ার নেওয়ার কোনও জায়গা খালি নেই। যাঁরা যাঁরা নজর কাড়বেন আসন্ন মেগা নিলামে তাঁদের মধ্যে রয়েছেন স্নেহ রানা। তাঁর বেস প্রাইস ৩০ লক্ষ। ওয়েস্ট ইন্ডিজের ডিয়েন্ড্রা ডটিনও রয়েছেন তালিকায়। তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Women's Premier League (WPL) (@wplt20)

কয়েক মাস আগেই দিল্লি ক্যাপিটালসের পুরুষ দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে দিল্লি ক্যাপিটালসের মহিলাদের দলের ডিরেক্টর হিসাবে দায়িত্বে থাকবেন সৌরভই। ডব্লিউপিএল দেখাশোনা করার ভার থাকবে সৌরভের ওপর। পাশাপাশি এসএ টি-২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্বও সামলাবেন সৌরভ। ঘটনা হচ্ছে, দিল্লি ক্যাপিটালসের মালিকানায় কিছু বদল ঘটছে। গত কয়েক বছরে জেএসডব্লিউ গ্রুপ ও পার্থ জিন্দল দিল্লি ক্যাপিটালসের সর্বেসর্বা ছিলেন। সৌরভের নিয়োগও হয়েছিল পার্থর হাত ধরেই। কিন্তু সেই জেএসডব্লিউ গ্রুপ পরের ২ বছরের জন্য আর দিল্লি ক্যাপিটালসের পুরুষ দলের দায়িত্বে থাকছে না। পরিবর্তে জিএমআর নিচ্ছে পুরুষ দলের দায়িত্ব। বৃহস্পতিবারই নতুন কোচিং টিম ঘোষণা করে দিয়েছে জিএমআর। তারা ডিরেক্টর অফ ক্রিকেট করে এনেছে প্রাক্তন ক্রিকেটার বেণুগোপাল রাওকে। দলের প্রধান কোচ করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানিকে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget