এক্সপ্লোর

T20 World Cup: লঙ্কা বধের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কি পাকা হরমনপ্রীতদের?

INDW vs SLW: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮২ রানে জয় ভারতের নেট রান রেটেও অনেক উন্নতি হয়েছে। এই মুহূর্তে ভারতীয় মহিলা ক্রিকেট দলের নেট রান রেট +০.৫৭৬।

দুবাই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (Womens T20 World Cup 2024) অভিযান শুরু করলেও পরপর দুটো ম্য়াচে জয় আত্মবিশ্বাস ফিরিয়েছে দলের। পাকিস্তানের পর এবার গতকাল বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮২ রানের বড় ব্যবধানে জয়। এই জয়ের পর এ গ্রুপে দু নম্বরে উঠে এসেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ৩ ম্য়াচে ঝুলিতে পুরে নিয়েছে ৪ পয়েন্ট। দুটো জয় ও একটি হার। পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া শীর্ষে রয়েছে। এরপরই রয়েছে ভারতীয় দল

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮২ রানে জয় ভারতের নেট রান রেটেও অনেক উন্নতি হয়েছে। এই মুহূর্তে ভারতীয় মহিলা ক্রিকেট দলের নেট রান রেট +০.৫৭৬। ভারত যদি আগামী ১৩ অক্টোবর অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। তবে পয়েন্ট টেবিলে ৬ পয়েন্ট নিয়ে শেষ করবে টিম ইন্ডিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়া যদি পাকিস্তানের বিরুদ্ধে হেরে যায়, তবে অস্ট্রেলিয়াও ৬ পয়েন্টেই শেষ করবে গ্রুপে। 

নিউজিল্যান্ড অন্য়দিকে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ করতে পারে। সেক্ষেত্রে তাদেরও বাকি দুটো ম্য়াচে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে হবে। সেক্ষেত্রে রান রেটের বিচারে যাঁরা এগিয়ে থাকবে, তাঁরা সেমিতে জায়গা পাকা করে নেবে। 

ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায়, তবে অজিরা সেমির পথে অনেকটাই এগিয়ে যাবে। সেক্ষেত্রে ভারত তখন তাকিয়ে থাকবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের দিকে। হরমনপ্রীতরা চাইবেন যে পাকিস্তান ও নিউজিল্যান্ড তাদের বাকি দুটো ম্য়াচের মধ্যে যে কোনও একটি ম্য়াচে যেন হেরে যায়। 

ঘটনা হচ্ছে, গ্রুপের ৫ দলের মধ্যে পাকিস্তান, নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া এখনও ২টি করে ম্যাচ পাবে। যেখানে ভারতের হাতে রয়েছে একটিমাত্র ম্যাচ। শ্রীলঙ্কা ৩ ম্যাচের তিনটিই হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল। শেষ ম্যাচ তারা জিতলেও তাদের শেষ চারের দরজা খুলবে না। তবে তাদের শেষ ম্যাচ নিউজ়িল্যান্ডের সঙ্গে আর সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে সুবিধা হবে ভারতের।

বুধবারের বড় জয়ের ফলে নেট রান রেটেও এগোল ভারত। -১.২১৭ থেকে বেড়ে ভারতের নেট রান রেট দাঁড়াল +০.৫৬০। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে রানের নিরিখে এটাই ভারতের বৃহত্তম জয়। এর আগে ২০১৪ সালে সিলেটে বাংলাদেশকে ৭৯ রানে জিতেছিল ভারত। সেটিই ছিল ভারতের বৃহত্তম জয়। শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget