এক্সপ্লোর

Yashasvi Jaiswal Record: আসেনি শতরান, তাও রাঁচিতে বিরাটের সর্বকালীন রেকর্ডে ভাগ বসালেন যশস্বী

Yashasvi Jaiswal: রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বী প্রথম ইনিংসে ৭৩ ও দ্বিতীয় ইনিংসে ৩৭ রান করেন।

রাঁচি: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ়ে অনবদ্য ফর্মে রয়েছে ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। বিগত দুই ম্যাচে দ্বিশতরান হাঁকালেও রাঁচিতে শতরান আসেনি তাঁর ব্যাট থেকে। তবে তা সত্ত্বেও বিরাট কোহলির (Virat Kohli) কৃতিত্বে ভাগ বসালেন যশস্বী।

ভারত-ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচের (IND vs ENG 4th Test) প্রথম ইনিংসে ৭৩ রান করেন যশস্বী। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ৩৭ রান। এই ইনিংসের সুবাদেই বিরাটের কৃতিত্বে ভাগ বসালেন তিনি। চলতি সিরিজ়ে যশস্বী আট ইনিংসে মোট ৬৫৫ রান করে ফেলেছেন যশস্বী। চার বার অর্ধশতরানের গণ্ডি পার করার কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্ট সিরিজ়ে যশস্বীর ৬৫৫ রানই সর্বকালের সর্বোচ্চ। ২০১৬-১৭ সালে বিরাট কোহলিও ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৫৫ রান করেছিলেন। এক্ষেত্রে কোহলির সঙ্গে আপাতত যুগ্মভাবে এই কৃতিত্বের মালিক তিনি। তবে এখনও এক টেস্ট বাকি, তাই কোহলিকে যশস্বী ছাপিয়ে বলে আশা করাই যায়।

তবে যশস্বী রাঁচিতে দ্বিতীয় ইনিংসে বড় রান করতে না পারলেও, দলের জয় সুনিশ্চিত করেন দুই তরুণ শুভমন গিল ও ধ্রুব জুরেল। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যশস্বীর পাশাপাশি রোহিত শুরুতে ৫৫ রানের ইনিংস খেলে ভারতের হয়ে শুরুটা ভালই করেন। মধ্যাহ্নভোজে ভারতের স্কোর ছিল তিন উইকেটের বিনিময়ে ১২০ রান।

তবে মধ্যাহ্নভোজের পর খেলা শুরু হতেই জোড়া ধাক্কা। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তরুণ বশির। মধ্যাহ্নভোজের পর এই ইনিংসে নিজের দ্বিতীয় এবং তৃতীয় উইকেট হিসাবে জাডেজাকে চার ও সরফরাজকে শূন্য রানে ফেরান তিনি। তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল ৭২ রানের। চাপেই পড়ে গিয়েছিল ভারত। এই সময়ই ইনিংসের হাল ধরেন গিল ও জুরেল। কোনওরকম বাড়তি ঝুঁকি না নিয়ে ঠান্ডা মাথায় ভারতকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান তাঁরা।

দলের জয় কার্যত নিশ্চিত দেখে অবশেষে একেবারে শেষ লগ্নে হাত খোলেন গিল। দুই ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। শেষমেশ ৫২ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তরুণ টপ অর্ডার ব্যাটার। অপরদিকে, প্রথম ইনিংসে ৯০ রান করা জুরেল ফের একবার দলের চাপের মুখে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে নিজের প্রতিভার পাশাপাশি মানসিক দৃঢ়তারও পরিচয় দেন। ম্যাচ জিতে নেয় ভারত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: রাঁচিতে দুরন্ত বোলিং অশ্বিনের, একইদিনে কুম্বলে, মুরলির কৃতিত্বে ভাগ বসালেন তারকা স্পিনার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget