এক্সপ্লোর

IND vs ENG: ভুল থেকে শিক্ষা নিতে আগ্রহী, শতরান হাতছাড়া করেও হতাশ নন যশস্বী

Yashasvi Jaiswal: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৪ বলে ৮০ রান করেন যশস্বী।

হায়দরাবাদ: ভারতের মাটিতে নিজের প্রথম টেস্ট, আর তাতেই বিধ্বংসী ব্যাটিং। লাল বলের ক্রিকেটে তরুণ যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন, তিনি লম্বা রেসের ঘোড়া। যে ইংল্যান্ডের 'বাজবল' ক্রিকেট নিয়ে গোটা বিশ্বে এত শোরগোল, তাঁদের বিরুদ্ধেই শতাধিক স্ট্রাইক রেট নিয়ে নিজের ইনিংস খেলেন যশস্বী। দুর্ভাগ্যবশত শতরান হাতছাড়া হয় তাঁর। তবে তাতে কিন্তু হতাশ হতে নারাজ তরুণ যশস্বী। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।

হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs ENG 1st Test) ১০টি চার ও তিনটি ছক্কার সুবাদে ৭৪ বলে ৮০ রানের ইনিংস খেলেন। তবে দ্বিতীয় দিনের শুরুতেই জো রুটের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন যশস্বী। ইনিংসের প্রথম ওভারে রুটের বল আসায় তিনি হতচকিত হয়ে আউট হয়েছেন, এমনটা মানতে নারাজ যশস্বী। তরুণ ওপেনার বলেন, 'কোনও না কোনও সময় যে ও (রুট) বল করতে আসবে, সেটা তো জানা ছিলই। ও প্রথম ওভার করতেই পারে, আমি ওর জন্য প্রস্তুতই ছিলাম। তবে আমি নিজের পরিকল্পনা মতো ব্যাটিং করে নিজে যেমনটা খেলি, তেমনই খেলতে চাইছিলাম। এই প্রক্রিয়ায় কখনও কখনও ভুল করে আউট হতে পারি। আমি তো এখনও সবটাই শিখছি। ভুল হতে তাই বরাবরই সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের উন্নতি ঘটানোর চেষ্টাতেই থাকি আমি।'

তিনি আরও যোগ করেন, 'আমি শতরান করতে পারলে তো ভালই হত। তবে আমার আগ্রাসী ব্যাটিং এবং ইতিবাচক চিন্তাভাবনাই আমাকে ওতদূর পর্যন্ত নিয়ে গিয়েছিল। আমি ইনিংস গঠনের কথাই ভাবছিলাম। এটাই ভারতের মাটিতে আমার প্রথম টেস্ট। এই টেস্টে আমি দলের জন্য ভাল খেলে চাইছিলাম। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজে এর আগে আমি যখন খেলছিলাম, তখন ওখানকার পরিবেশ সম্পূর্ণ ভিন্নরকম ছিল। গোটা বিষয়টাই আমি বেশ উপভোগ করছিলাম। দেশের হয়ে যে কোনও সময়ই প্রতিনিধিত্ব করাটা আমার জন্য দারুণ গর্বের।'

যশস্বী শতরান হাতছাড়া করলেও, ম্যাচের তৃতীয় দিন রবীন্দ্র জাডেজা চাইবেন তিনি যেন নিজের শতরান পূরণ করেন। আপাতত তিনি ৮১ রানে অপরাজিত রয়েছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: চোখধাঁধানো ব্যাটিংয়ে দুরন্ত ট্রিপল হান্ড্রেড, প্রথম শ্রেণির ক্রিকেটে তন্ময়ের ইতিহাস 

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget