এক্সপ্লোর

Yuzvendra Chahal: চাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে ধনশ্রীর বিস্ফোরক মন্তব্যের পরেই পাল্টা পোস্ট যুজবেন্দ্রর

Dhanashree Verma: আদালত চত্ত্বরে যুজবেন্দ্র চাহালকে এক বিশেষ বার্তা লেখা টি শার্টে পরতে দেখা যায়। তার জেরেই ধনশ্রীকে অনলাইন ট্রোলিংয়ের স্বীকার হতে হয়েছিল, এমনটাই দাবি তাঁর।

নয়াদিল্লি: বেশ কিছুদিন হল যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী বর্মার (Dhanashree Verma) বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে দুই জনের বিচ্ছেদ পরেও কিন্তু তাঁর জীবন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কারণ ধনশ্রীর সদ্য দেওয়া এক সাক্ষাৎকার। বিচ্ছেদের পর এই প্রথম মিডিয়ার সামনে মুখ খুললেন ধনশ্রী। তারপরেই সোশ্যাল মিডিয়ায় যুজবেন্দ্র চাহাল একটি পোস্ট করেন। সব মিলিয়ে দুই তারকাই এখন ট্রেন্ডিংয়ে।

চাহাল নিজের সোশ্যাল মিডিয়ায় পাহাড়ের সুন্দর, মনোরম পরিবেশে নিজের কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন। তিনি সেই ছবির ক্যাপশনে লেখেন, 'লক্ষ লক্ষ অনুভূতি, নিশ্চুপ।' এই পোস্টটির সঙ্গে অনেকেই ধনশ্রী বর্মার হালে দেওয়া সাক্ষাৎকারের যোগ খুঁজে পাচ্ছেন। অনেকেই মনে করছেন এর মাধ্যমে ধনশ্রীর মন্তব্যগুলির জবাব দিয়েছেন চাহাল।

ধনশ্রী এমন ঠিক কী বলেছেন? বিচ্ছেদ মামলা চলাকালীনই চাহালকে কোর্ট থেকে একদিন একটি কালো টি-শার্ট পরে বের হতে দেখা যায়। তার ওপর জ্বলজ্বল করছে একটি লেখা, 'Be your own sugar daddy'। এই বার্তাবাহী টি-শার্ট নিয়ে চর্চার অন্ত ছিল না। সকলর নজর কেড়ে নেয় এটি। চাহালের এই বিশেষ টি শার্টের কারণেই ধনশ্রীকে অনলাইন ট্রোলিংয়ের স্বীকার হতে হয়েছিল, এমনটাই দাবি। নেটিজেনরা তাঁকে চাহালের থেকে আলাদা হওয়ার জন্য দোষারোপ করেন এবং অনেকে তাঁকে 'গোল্ড ডিগার' পর্যন্ত বলেছিলেন, দাবি কোরিওগ্রাফার, ডান্সারের।

এরপরে ধনশ্রী তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেছেন। ধনশ্রী আরও বলেছেন, তিনি মানসিকভাবে বিচ্ছেদের জন্য নিজেকে তৈরি করেছিলেন। কিন্তু আদালতে তিনি নিজেকে সামলাতে পারেননি। ধনশ্রী বলছেন, 'মাত্র পাঁচ বছরেই আমাদের বিয়ে ভেঙে গেল। কিছুতেই যেন মানতে পারছিলাম না। রায় শোনার পর নিজেকে ধরে রাখতে পারিনি। আদালতেই চিৎকার করে উঠি।' সেদিন নাকি যুজবেন্দ্র বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে আদালত ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এখানেই শেষ নয়, ধনশ্রী আফশোস করে বলেছেন, যুজবেন্দ্র ও টি শার্ট না পরলেও, সবাই ধনশ্রীর ওপরেই দোষ চাপাতেন। কারণ, বিচ্ছেদের সময় মেয়েরাই সবসময় দায়ী হয়।

বিচ্ছেদ প্রসঙ্গে চাহালের প্রাক্তন স্ত্রীর দাবি, 'আমি বুঝতে পেরেছি, বিয়েটা ২ তরফকেই টিঁকিয়ে রাখতে হয়। বিয়ে ভালবাসা নিয়ে আসে এই কথা সত্যি, কিন্তু বিয়ে যখন ভাঙে, তখন পড়ে থাকে কেবল অবিশ্বাস। আমার বিয়ে ভাঙার দিনটা আমার কাছে, আমার পরিবারের কাছে ভীষণ কষ্টের ছিল। আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম।'

সেরা শিরোনাম

Indian Cricket Team: বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Jasprit Bumrah: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget