এক্সপ্লোর

Bhuvneshwar Kumar father Death: ভুবনেশ্বর কুমারের পিতৃবিয়োগ, ক্রিকেট মহলে শোকের ছায়া

যকৃতের ক্যান্সার হয়েছিল ভুবনেশ্বর কুমারের বাবার।

মুম্বই: ভারতীয় ক্রিকেটারদের প্রিয়জন হারানোর দুঃসহ স্মৃতি যেন পিছু ছাড়ছে না। এবার পিতৃহারা হলেন ভুবনেশ্বর কুমার। বৃহস্পতিবার তাঁর বাবা কিরণ পাল সিংহ প্রয়াত হয়েছেন। মেরঠের বাড়িতেই ছিলেন তিনি। যকৃতের ক্যান্সার হয়েছিল তাঁর।

ভুবনেশ্বর কুমারের বাবার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। পারিবারিক সূত্রে খবর, গত বছরের সেপ্টেম্বর মাসে কিরণ পাল সিংহের ক্যান্সার ধরা পড়েছিল। গত বছর আইপিএল চলাকালীন সানরাইজার্স হায়দরাবাদ শিবির ছেড়ে সংযুক্ত আরব আমিরশাহি থেকে দেশে ফিরে এসেছিলেন ভুবি। ফ্র্যাঞ্চাইজির তরফে সংবাদমাধ্যমকে শুধু জানানো হয়েছিল যে, ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন ভুবি। মনে করা হচ্ছে, বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই সেই সময় দেশে ফিরে এসেছিলেন উত্তরপ্রদেশের ডানহাতি পেসার।

নয়াদিল্লির এইমস-এ কেমোথেরাপি চলছিল ভুবনেশ্বর কুমারের বাবার। তার আগে ইংল্যান্ডের কয়েকজন নামী চিকিৎসকের থেকে পরামর্শও নেওয়া হয়েছিল বলে পারিবারিক সূত্রে খবর। জানা গিয়েছে, দু'সপ্তাহ আগে কিরণ পাল সিংহের শারীরিক অবস্থার অবনতি হয়। তারপরই উত্তরপ্রদেশের মেরঠে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। মঙ্গলবারই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। তার দুদিনের ভেতর প্রয়াত হলেন তিনি। কর্মজীবনে উত্তরপ্রদেশ পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন ভুবনেশ্বরের বাবা। তিনি অবসর নিয়েছিলেন।

সীমিত ওভারের ক্রিকেটে তিনি ভারতের অন্যতম সেরা পেস অস্ত্র। এমনকী টি-টোয়েন্টিতেও তাঁর বোলিং পারফরম্যান্স ঈর্ষণীয়। তাঁর 'নাকল' বল সামলাতে হিমসিম খেতে হয় ব্যাটসম্যানদের। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম সেরা ভরসা। অথচ সেই ভুবনেশ্বর কুমার নাকি টেস্ট ক্রিকেট খেলতে চান না, এমনই খবরে শোরগোল পড়ে গিয়েছিল। যদিও এই খবরে প্রবল বিরক্তি প্রকাশ করেছিলেন ভুবি। তিনি জানিয়ে দিয়েছিলেন, তিন ধরনের ক্রিকেটের জন্যই প্রস্তুত।

আসন্ন ইংল্যান্ড সফরে ভুবনেশ্বর ভারতীয় দলে জায়গা পাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। এদিকে, ভুবেনশ্বর কুমারের টেস্ট খেলার ইচ্ছে নেই বলে সংবাদ প্রকাশিত হয়। সেই জন্যই নাকি ইংল্যান্ড সফরকারি দলে রাখা হয়নি তাঁকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য অনেকেই মনে করেছিলেন, ভুবনেশ্বর কুমারকে প্রয়োজন। ইংল্যান্ডের আবহাওয়ায় তাঁর সুইং ভীষণ কার্যকরী হতে পারে বলেই ধারণা ছিল বিশেষজ্ঞদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget