এক্সপ্লোর

Parthiv Patel Retires: টেস্টে অভিষেকের ১৮ বছর পর সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর পার্থিব পটেলের

২০০২ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল উইকেটরক্ষক-ব্যাটসম্যান পার্থিব পটেলের। দীর্ঘ ১৮ বছরের কেরিয়ারে ইতি টেনে সমস্ত ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। ৩৫ বছরের পার্থিব ভারতের হয়ে ২৫ টেস্ট, ৩৮ একদিনের ম্যাচ ও দুটি টি ২০ ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে গুজরাটের হয়ে খেলেছেন ১৯৪ টি প্রথম শ্রেণীর ম্যাচ।

  নয়াদিল্লি: ২০০২ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল উইকেটরক্ষক-ব্যাটসম্যান পার্থিব পটেলের। দীর্ঘ ১৮ বছরের কেরিয়ারে ইতি টেনে সমস্ত ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। ৩৫ বছরের পার্থিব ভারতের হয়ে ২৫ টেস্ট, ৩৮ একদিনের ম্যাচ ও দুটি টি ২০ ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে গুজরাটের হয়ে খেলেছেন ১৯৪ টি প্রথম শ্রেণীর ম্যাচ। তরুণ উইকেটরক্ষক হিসেবে ২০০২-এ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেছিল ৩৫ বছরের পার্থিবের। এর ১৭ বছর ১৫৩ দিন পর সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন পার্থিব। কেরিয়ারের শুরুটা ভালো হলেও ২০০৪-এ দীনেশ কার্তিক এবং মহেন্দ্র সিংহ ধোনির উত্থানের পর ভারতীয় দলে জায়গা হারান পার্থিব। তবে মাঝেমধ্যেই কামব্যাক ঘটেছে তাঁর। ২০০৪-এ আমেদাবাদে তাঁর প্রথম রঞ্জি ম্যাচে খেলার দু বছর দুই মাস আগে তাঁর টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল। পার্থিব সংবাদমাধ্যমকে বলেছেন, ওই ম্যাচটা এখনও আমার স্পষ্ট মনে আছে। দিল্লির বিরুদ্ধে ম্যাচটা জেতা উচিত ছিল আমাদের। আমি তখন সার্কিটে  প্রতিষ্ঠিত দিল্লির আশিষ নেহরা, আকাশ চোপড়া, অজয় জাডেজা, গৌতম গম্ভীর, মিঠুন মিনহাস, অমিত ভাণ্ডারি, সরনদীপ সিংহ, বিজয় দাহিয়াদের বিরুদ্ধে খেলেছিলাম। ১৫৬ রান তাড়া করে দিল্লি করেছিল ৯ উইকেটে ১০২। আমরা প্রায় জিতে গিয়েছিলাম। আমার কেরিয়ারের শুরুটা খুব ভালো হয়েছিল। ধোনি,কার্তিকদের কাছে জায়গা হারানোর পর মাধেমধ্যেই ফিরেছিলেন ভারতীয় দলে। কিন্তু নিজের জায়গা পাকা করতে পারেননি। শেষে ঋদ্ধিমান সাহা টেস্টে ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক হয়ে ওঠার পর আমেদাবাদের এই ক্রিকেটারের কাছে পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে। যদিও পার্থিব কখনও হাল ছাড়েননি। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে তিনি ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। ২০১৫-র আইপিএলে তিনি করেছিলেন ৩৩৯ রান। এক্ষেত্রে তিনি ছিলেন টুর্নামেন্টে চতুর্থ সর্বাধিক রান সংগ্রহকারী। ওই বছর এভাবে মুম্বই ইন্ডিয়ান্সের ট্রফি জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পার্থিব। ওই বছরের শেষের দিকে তাঁর লিস্ট এ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির সৌজন্যে গুজরাট প্রথমবার বিজয় হজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হয়। ২০১৬-তে ধোনির স্ট্যান্ডবাই হিসেবে ভারতীয় দলে এসেছিলেন চার বছর পর। ২০১৬-১৭ তে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর আহত ঋদ্ধির জায়গায় ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ডাক পেয়েছিলেন পার্থিব। ২০২০-র আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে ছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget