এক্সপ্লোর

তাঁর হোটেলেই হবে করোনার চিকিৎসা, খরচ বহন করবেন রোনাল্ডো

নোভেল করোনার থাবায় বিধ্বস্ত ইতালি।

তুরিন: নোভেল করোনার থাবায় বিধ্বস্ত ইতালি। মারণ ভাইরাস ইতিমধ্যেই প্রাণ কেড়েছে সেদেশের ১ হাজার ৪৪১ জনের। আক্রান্ত ২১ হাজারের ওপরে মানুষ। এদের মধ্যে রয়েছেন তুরিনের জুভেন্তাস ফুটবল ক্লাবের তারকা ফুটবলার ড্যানিয়েল রুগানিও। এই খবর সংবাদমাধ্যমে আসার পরেই ইতালির সমস্ত লিগ স্থগিত করে দেওয়া হয়েছে। এমনকি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও তুরিনে আসতে বারণ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সাহায্যের জন্য এগিয়ে এলেন সিআরসেভেন।

পড়ুন: করোনা আতঙ্কে লিওনেল মেসির বিশেষ বার্তা

স্প্যানিশ এক পত্রিকার খবর অনুযায়ী, রোনাল্ডো তাঁর সমস্ত হোটেলই করোনার চিকিৎসার সবরকম বন্দোবস্ত করেছেন। নোভেল করোনায় আক্রান্তদের চিকিৎসায় এক পয়সাও লাগবে না। আক্রান্তদের বিনামূল্যে সেই চিকিৎসা দেওয়া হবে এবং তার যাবতীয় খরচ বহন করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের যাবতীয় খরচ বহন করবেন জুভেন্তাস তারকাই। যদিও এই খবর নিয়ে সন্দেহ প্রকাশ করেছে স্পেন থেকে প্রকাশিত অন্য একটি পত্রিকা। পর্তুগিজ সাংবাদিক ফিলিপি কাইতানোও বলেন ‘এই খবর সত্যি নয়’।

ফুটবল তারকা নিজে তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “গোটা বিশ্ব এমন এক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে প্রত্যেকের মনোযোগ কাম্য। আমি আজ একজন ফুটবলার হিসেবে কথা বলছি না। একজন পিতা, একজন সন্তান এবং একজন মানুষ হিসেবে কথা বলছি। যা ঘটছে, তা নিয়ে আমি চিন্তিত।

এই পরিস্থিতির মোকাবিলা করতে হু-র (ওয়ার্লড হেলথ অরগানাইজেশন) নির্দেশ মেনে চলতে হবে। সবার আগে মানুষের জীবন বাঁচানোকেই প্রাধান্য দিতে হবে। আমি আমার ভাবনা সকলকে জানাতে চাই। যারা তাঁর প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। আমার সতীর্থ ড্যানিয়েল রুগানির মতো যারা লড়ছেন এবং সেইসব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী যারা জীবন বাজি রেখে লড়াই করছেন প্রত্যেকের পাশে আছি।”

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget