এক্সপ্লোর

Cristiano Ronaldo New Club: সত্যি হল জল্পনা, সৌদি আরবের আল নাসরেই সই করলেন রোনাল্ডো

Cristiano Ronaldo:আড়াই বছরের চুক্তিতে নতুন ক্লাবে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

নয়াদিল্লি: ফুটবল বিশ্বকাপ চলাকালীনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নিজের চুক্তি বাতিল করেন। বিশ্বকাপ শেষ, রোনাল্ডো কোন দলে যোগ দেবেন, সেই নিয়ে এতদিন বিস্তর জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। সৌদি আরবের ক্লাব আল নাসরেই সই করলেন রোনাল্ডো

আড়াই বছরের চুক্তিতে নতুন ক্লাবে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। ২০২৫ সাল পর্যন্ত আল নাসরেই রোনাল্ডোকে খেলতে দেখা যাবে। একাধিক খবর অনুযায়ী রোনাল্ডো এই চুক্তি অনুযায়ী প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরো করে পারিশ্রমিক পাবেন। সদ্যই আল নাসর ক্লাবের তরফে রোনাল্ডোকে ঐতিহাসিক চুক্তিতে সই করার কথা জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় ক্লাবের তরফে লেখা হয়, 'ইতিহাস তৈরি হতে চলেছে। এই চুক্তির ফলে আমাদের ক্লাব আরও ভাল খেলার জন্য অনুপ্রাণিত তো করবেই, পাশাপাশি আমাদের লিগ, আমাদের দেশ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। তোমার নতুন ক্লাব আল নাসরে তোমাকে স্বাগত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।'

 

 

রোনাল্ডো এবার এশিয়ায় নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ায় লক্ষ্যে। তিনি নিজে এক বিবৃতিতে জানান, 'আমি যে সব ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে ইউরোপিয়ান ফুটবল খেলা শুরু করেছিলাম, সেই সবকয়টি জিতেছি। আমার মনে হয় এবার আমার এশিয়ায় নিজের অভিজ্ঞতাটা ভাগ করে নেওয়ার সময় এসেছে। আমি আমার নতুন ক্লাবসতীর্থদের সঙ্গে দেখা করতে ও তাদের সঙ্গে দলকে সাফল্য এনে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।' 

রোনাল্ডো রিয়াল মাদ্রিদের হয়ে দুইটি লা লিগা, সমসংখ্যক স্প্যানিশ সুপার কাপ ও  চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ইতালিতে জুভেন্তাসের হয়ে সিরি এ, কোপা ইতালিয়া জিতেছেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে তিন প্রিমিয়ার লিগ, এফ এ কাপ, দুইটি লিগ কাপ, চ্য়াম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। তবে সম্ভবত এই দলদলের সঙ্গে সঙ্গেই ৩৭ বছর বয়সি রোনাল্ডোর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সফর শেষ হল।  

আরও পড়ুন: জোড়া গোল ক্লেটনের, বেঙ্গালুরুকে হারিয়ে মুখরক্ষা ইস্টবেঙ্গলের

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget