এক্সপ্লোর

ভারতে আসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

নয়াদিল্লি: আগামী জুলাইতেই ভারতে আসতে পারেন বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তগালের এই তারকা ফুটবলার সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে তাঁর ভারতে আসার আগ্রহের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই সফর হতে পারে আগামী জুলাইতেই। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-ও জানিয়েছে, অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষণা (ড্র)-র দিন রোনাল্ডোকে ভারতে নিয়ে আসার ব্যাপারে কথা চলছে। আগামী ৭ জুলাই মুম্বইতে এই ড্র হবে। এই অনুষ্ঠানেই দেখা যেতে পারে সিআর সেভেনকে। এআইএফএফ সভাপতি প্রফুল্ল পটেল বলেছেন, রোনাল্ডোকে আনার ব্যাপারে পর্তুগালের ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা চলছে। রোনাল্ডোর এজেন্টের সঙ্গেও কথা বলার চেষ্টা করা হচ্ছে। ৭ জুলাই ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের ড্র-র দিন যদি তাঁর সময় থাকে তাহলে তিনি আসতে পারেন। ভারতে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ উপলক্ষ্যে এআইএফএফ বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন তারকাকে আনার চেষ্টা করছে। বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রয়ের সূচনা অনুষ্ঠানে স্পেনের বিশ্বকাপজয়ী দলের ফুটবলার কার্লোস পুয়োল আসছেন বলে ঘোষণা করেছে এআইএফএফ। কিন্তু পুয়োল তারকা হলেও সিআর সেভেনের মতো মহাতারকা নন।কাজেই আগামী জুলাইতে তিনি ভারতে এলে কার্যত তখন থেকেই বিশ্বকাপ আয়োজনের ঢাকে কাঠি পড়ে যাবে। ইন্সটাগ্রাম লাইভেও রিয়াল মাদ্রিদের তারকা বলেছেন, তিনি ভারতে যেতে খুবই আগ্রহী। ভারতে যে দিনে তাঁকে আনার চেষ্টা হচ্ছে, সেই দিন রোনাল্ডের আসতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। রিয়াল মাদ্রিদে তাঁর চলতি মরশুম শেষ হচ্ছে আগামী ৪ জুন। এরপর রাশিয়াতে কনফেডারেশন কাপে খেলার কথা পর্তুগিজ স্ট্রাইকারের। ওই টুর্নামেন্ট শেষ হচ্ছে ২ জুলাই। তাই তাঁর ভারতে আসার সম্ভাবনা খুবই উজ্জ্বল। বিশ্বকাপ শুরু হচ্ছে ৬ অক্টোবর। ওই মাসের ২৮ তারিখ কলকাতার যুবভারতী স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ভারত এই প্রথম ফিফা-র কোনও টুর্নামেন্ট আয়োজন করছে। অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে এই প্রথম খেলবে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget