এক্সপ্লোর

Cristiano Ronaldo Record: বয়স বাড়লেও ধার কমেনি, হ্যাটট্রিক করে বুঝিয়ে দিলেন রোনাল্ডো

Cristiano Ronaldo Record: দেশের জার্সিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের এবার হ্যাটট্রিক করলেন। একইসঙ্গে পর্তুগালও লুক্সেমবুর্গকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল।

লিসবনঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠে নামবেন অথচ রেকর্ডবুকে নাম তুলবেন না তা কি হয় নাকি। দেশের জার্সিতেই হোক, বা ক্লাব ফুটবলেই হোক, বয়স বাড়লেও থামার কোনও লক্ষণই নেই যেন সি আর সেভেনের। দেশের জার্সিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের এবার হ্যাটট্রিক করলেন। একইসঙ্গে পর্তুগালও লুক্সেমবুর্গকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল।

মঙ্গলবার রাতে দেশের জার্সিতে হ্যাটট্রিকের সঙ্গে সঙ্গে কেরিয়ারের ৫৮ হ্যাটট্রিক করে ফেললেন রোনাল্ডো। দেশের জার্সিতে এটা ছিল তাঁর ১০ নম্বর হ্যাটট্রিক। ম্যাচে একাধিপত্য বজায় রেখেই লুক্সেমবুর্গকে হারিয়ে দিল পর্তুগাল। ম্যাচের প্রথম দিকেই পরপর ২টো পেনাল্টি পেয়ে যায় পর্তুগাল। ৮ ও ১৩ মিনিটে সেই পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। ২টো গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ ও জোয়াও ফেলেনহা। এরপর ম্যাচের একদম শেষ লগ্নে এসে দুরন্ত হেডারে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই নিয়ে দেশের জার্সিতে ১৮২ ম্যাচে ১১৫টি গোল করলেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় ব্যবধান আরও বাড়িয়ে নিলেন বাকিদের থেকে। তবে পর্তুগাল ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানেই থাকল। সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে তাঁদের।

কিছুদিন আগেই দেশের হয়ে খেলতে নেমেই ফের রেকর্ড গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের হয়ে ১৮১ তম ম্যাচ খেলতে নেমেছিলেন সি আর সেভেন। আর তার সঙ্গে সঙ্গেই জাতীয় দলের জার্সিতে ইউরোপীয় দেশগুলির ফুটবলারদের বিচারে সব থেকে বেশি ম্যাচ খেললেন। টপকে গেলেন স্পেনের সের্জিও রামোসকে, যিনি দেশের হয়ে ১৮০টি ম্যাচে খেলেছেন। কাতারের বিরুদ্ধে প্রীতি ম্যাচেই এই নজির গড়েন রোনাল্ডো। ম্যাচেও ৩-০ ব্যবধানে জয় পায় পর্তুগাল। সেদিনের ম্যাচের প্রথম গোলই আসে রোনাল্ডোর পা থেকে। ৩৭ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর পর্তুগালের হয়ে আরও ২ টো গোল করেন জোসে ফন্তে ও আন্দ্রে সিলভা।  

সম্প্রতি, ২০২১ সালের জন্য পুরুষদের ব্যাল ডি অর পুরস্কারের ২০ জনের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে মেসির প্রতিদ্বন্দ্বীর তালিকায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখনও পর্যন্ত ৬ বার এই শিরোপা জিতেছেন মেসি, যা একটা রেকর্ড। পাঁচটা ব্যাল ডি অর পুরস্কার পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই দুই মহারথীই একমাত্র তিনবারের বেশি এই পুরস্কার জিতেছেন।  

 
 

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget