এক্সপ্লোর

Morocco Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত মরক্কোর পাশে রোনাল্ডো, শরণার্থী শিবির হিসাবে খুলল হোটেলের দরজা

Morocco: ভূমিকম্পে মরক্কোয় এখনও পর্যন্ত দুই হাজারের অধিক মানুষ মারা গিয়েছেন।

রাবাত: বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে তাঁর নাম অবশ্যই থাকবে। তবে নেপাল হোক বা আফগানিস্তান, কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে বারংবার দাঁড়িয়ে নিজের মনুষ্যত্বের প্রমাণ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ফের একবার মানবিকতার পরিচয় দিলেন রোনাল্ডো। ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোয় (Morocco Earthquake) শরণার্থীদের জন্য খুলে দিলেন নিজের হোটেলের দরজা।

রিখটার স্কেল অনুযায়ী ৬.৮ মাত্রার ভূমিকম্প এবং তাতেই লন্ডভন্ড গোটা দেশ। উত্তর আফ্রিকার মরক্কোয় এখন দিকে দিকে খালি কান্নার আওয়াজ, আর্তনাদ। ইতিমধ্যেই মৃতের সংখ্যা দুই হাজার পার করেছে, আহতের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি। প্রকৃতির ধ্বংসলীলায় কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে মরক্কোর রাস্তাঘাটে, খোলা আকাশের নীচেই রয়েছেন। সেখানেই রাত কেটেছে। ভূমিকম্পে সবকিছু ধূলিসাৎ হয়ে গিয়েছে তাঁদের। তিনদিন ধরে রাষ্ট্রশোক পালনের নির্দেশও দেওয়া হয়েছে।

এরই মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রোনাল্ডো। রিপোর্ট অনুযায়ী, মারাক্কে শহরের উপকন্ঠে রোনাল্ডোর হোটেল রয়েছে। সেখানেই সর্বহারাদের মাথা গোজার জন্য ঠাঁই দিচ্ছেন পর্তুগিজ মহাতারকা। বিলাসবহুল এই চার তারা হোটেলে সুইমিং পুল, রেস্তোরাঁ, জিমের মতো সব সুবিধাই রয়েছে। সেই পেস্তানা সিআর৭ মারাক্কে নামক হোটেলই এখন শরণার্থীদের আশ্রয়ের ঠিকানা।

তবে রোনাল্ডো একা নন, ফুটবল জগতের আরও তারকারাও এই দুর্দিনে মরক্কোর পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন। দেশের জাতীয় ফুটবল দলের সকলে নিজেদের রক্তদান করার সিদ্ধান্ত নিয়েছেন। মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, 'আমরা সকলে বর্তমানে ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা একে অপরকে সাহায্য করার, অপরের জীবন বাঁচানোর সময়। যারা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সকলের প্রতি আমার সমবেদনা রইল।'

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভাঙল পেলের রেকর্ড, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেমার, বলিভিয়াকে হারাল সেলেসাও

 

সেরা শিরোনাম

Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল

ভিডিও

Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda
Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget