এক্সপ্লোর

MI Cape Town Players: শুরুতেই চমক, একসঙ্গে পাঁচ তারকাকে দলে নিল এমআই কেপ টাউন

CSA T20 league: ২০২৩ সালে জানুয়ারি-ফেব্রুয়ারি দুই মাস ধরে চলবে দক্ষিণ আফ্রিকার এই নতুন ফ্রাঞ্চাইজি লিগের। লিগের ছয়টি দলই কিনেছেন আইপিএল কর্ণধাররা।

নয়াদিল্লি: ২০২৩ সালে জানুয়ারি মাসে শুরু হওয়ার কথা দক্ষিণ আফ্রিকার নতুন ফ্রাঞ্চাইজি লিগের (CSA T20 league)। জানুয়ারি-ফেব্রুয়ারি দুই মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। এখনও টুর্নামেন্টের জন্য বেশ খানিকটা সময় বাকি থাকলেও, এখন থেকেই তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

পাঁচ তারকাকে সই

এই নতুন লিগের ছয়টি দলই কিনেছেন আইপিএলের কোনও না কোন ফ্রাঞ্চাইজির কর্ণধার। তাই নতুন লিগে আইপিএল কাঁপানো বেশ কিছু বিদেশিদের দেখার অপেক্ষায় রয়েছে ভারতীয় জনগণ। লিগের কেপ টাউন ফ্রাঞ্চাইজি কিনেছে মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মুম্বইয়ের অনুকরণেই ফ্রাঞ্চাইডির নামও রাখা হয়েছে এমআই কেপ টাউন (MI Cape Town)। বুধবারই (১০ অগাস্ট) খেলোয়াড়দের সরাসরি সই করার শেষ দিনে বেশ চমক দিল মুম্বইয়ের 'সিস্টার' দল।

একসঙ্গে নামক এক দুই নয়, একেবারে পাঁচ পাঁচজন তারকাকে সই করিয়ে ফেলেল এমআই কেপ টাউন। কারা তাঁরা? পাঁচজনের সকলেই আইপিএল অনুরাগীদের কাছে অত্যন্ত পরিচিত মুখ। এই তারকারা হলেন দুই ইংল্যান্ড অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, টি-টোয়েন্টি মহাতারকা রশিদ খান, প্রোটিয়া দলের তারকা বোলার কাগিসো রাবাডা এবং উঠতি প্রোটিয়া ব্যাটার তথা এ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলা ডেওয়াল্ড ব্রেভিস। এমআই কেপ টাউনের তরফে এই পাঁচ তারকাকে সই করার কথা সরকারিভাবে ঘোষণাও করে দেওয়া হয়েছে। 

 

কর্ণধারের বিবৃতি

আকাশ আম্বানি এই বিষয়ে জানান, 'ডিরেক্ট খেলোয়াড় সই করার মাধ্যমে আমরা এই দলে এমআইয়ের দর্শন তৈরি করার দিকে প্রথম ধাপটা নিয়ে ফেলেছি। এই কয়েকজন খেলোয়াড়দের কেন্দ্র করেই বাকি দলটা গঠন করা হবে। আমি রশিদ, কাগিসো, লিয়াম, স্যামকে স্বাগত জানাতে পেরে অভিভূত এবং ডেওয়াল্ড আমাদের এই সফরেও আমাদের সঙ্গে থাকায় উচ্ছ্বসিত।' প্রসঙ্গত, খবর অনুযায়ী জোহানেসবার্গের হয়ে সুপার কিংসের দলে খেলতে দেখা যাবে ফাফ ডু প্লেসিকে। পাশাপাশি মঈন আলিকেও মার্কি খেলোয়াড়দের তালিকা থেকে সরাসরি দলে নিয়েছে সুপার কিংস।

আরও পড়ুন: আবারও সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে ফাফকে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget