এক্সপ্লোর

রায়না সম্পর্কে বিরূপ মন্তব্যের তীব্র সমালোচনা, চাপের মুখে সুর নরম শ্রীনিবাসনের

ফ্র্যাঞ্চাইজির কাছে রায়না বরাবরই ব্যতিক্রমী ব্যক্তিত্ব বলে মন্তব্য করেছেন শ্রীনিবাসন।

চেন্নাই: ‘সাফল্য কোনও কোনও সময় খেলোয়াড়দের মাথায় চড়ে বসে। তাঁরা মাঝেমধ্যে ‘প্রাইমা ডোন্না’-র (অপেরার প্রধান গায়িকা) মতো আচরণ করেন।’ সুরেশ রায়না সম্পর্কে এমনই বিস্ফোরক মন্তব্য করার পর এবার কিছুটা সুর নরম করলেন চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন। ফ্র্যাঞ্চাইজির কাছে রায়না বরাবরই ব্যতিক্রমী ব্যক্তিত্ব বলে মন্তব্য করেছেন শ্রীনিবাসন। আইপিএল খেলতে দলের সঙ্গে দুবাই গেলেও, পরে দেশে ফিরে এসেছেন রায়না। বিতর্কের শুরু এরপর থেকে। সূত্রের খবর, হোটেলের ঘর নিয়ে আপত্তি জানিয়েছিলেন এই ক্রিকেটার। তিনি বলেন, হোটেলের ‘বায়ো বাবল’ পরিবেশে তাঁর দম আটকে আসছে। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মতো বারান্দা-যুক্ত ঘর দাবি করেন সিএসকে-র কাছে। এই নিয়ে তর্কাতর্কিও হয়। সরাসরি রায়নাকে আক্রমণ করেন সিএসকে-র মালিক। কিন্তু এরকম একজন সফল ক্রিকেটারকে শ্রীনির এই আক্রমণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সরব হন নেটিজেনরা। সম্ভবত খানিকটা চাপে পড়েই এদিন সুর পাল্টেছেন তিনি। এক সাক্ষাৎকারে শ্রীনিবাসন বলেছেন, ‘চেন্নাই সুপার কিংসে এত বছর ধরে ও রয়েছে। কঠিন সময়ে দল সবসময় ওর পাশে থেকেছে।’ ‘প্রাইমা ডোন্না’ কমেন্টের জন্য যে সমালোচনার মুখে পড়তে হয়েছে শ্রীনিবাসনকে, তিনি তাঁরও ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন , ‘এ সব ছেলেরা আমাদের পরিবারের মতো। এক দশক ধরে আমরা এই চোখে দেখি। আমি যখন বলেছিলাম ক্রিকেটাররা প্রাইম ডোন্না-র মতো আচরণ করছে, তখন কিন্তু আমি কোনও নেতিবাচক অর্থে বলিনি। প্রাইম ডোন্নারা যেমন অপেরায় প্রধান গায়িকার ভূমিকায় থাকে। এই খেলোয়াড়রাও একইরকম।’ করোনা আবহে আইপিএল অনুষ্ঠিত হওয়া নিয়ে প্রথমে কিছুটা সংশয় দেখা দিয়েছিল। তারপর যাবতীয় করোনা বিধি মেনে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে শ্রীনি বলেছেন, ‘আইপিএল ভারতের গর্ব। এই অতিমারীর মধ্যেও আমিরশাহি যদি তা সাফল্যের সঙ্গে করতে পারে, তাহলে বিশ্বের কাছে সেটা একটা নজির হয়ে থাকবে।’ আইপিএল-এর গরিমা ধরে রাখা এবং আরও ভাল ও বড় আকারে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাওয়া উচিত বলেও জানিয়েছেন সিএসকে-র মালিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget