এক্সপ্লোর

CWG 2022: কয়েক মিনিটের ব্যবধানে জোড়া সোনা, নীতুর পর এবার স্বর্ণপদক জিতলেন বক্সার অমিত

Amit Phanghal: কয়েক মিনিটের ভারতের ঝুলিতে আসল জোড়া সোনা। ফ্লাইওয়েট বিভাগে ভারতকে বক্সিংয়ে দ্বিতীয় সোনা জেতালেন অমিত পাংহাল।

বার্মিংহাম: মাত্র মিনিট কয়েক আগেই ভারতকে বক্সিং থেকে প্রথম সোনা এনে দিয়েছিলেন নীতু। এবার একইভাবে সোনা জিতলেন অমিত পাংহাল (Amit Panghal)।

ভারতীয় বক্সার ফ্লাইওয়েট (৪৮ কেজি থেকে ৫১ কেজি) বিভাগে ভারতকে সোনা এনে দিলেন। চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) এটি ভারতের বক্সিং থেকে দ্বিতীয় ও ১৫তম পদক। নীতুর মতো অমিতও আয়োজক ইংল্যান্ডের বক্সারকেই হারালেন। তাঁর বিরুদ্ধে ফাইনালে প্রতিপক্ষ ছিলেন কিয়ারান ম্যাকডোনাল্ড। ইংলিশ বক্সারকে ৫-০ হারান তিনি। ফলে পদকের রং বদলাল অমিতের। ২০১৮ সালে গোল্ড কোস্টে রুপো জিতেছিলেন অমিত, এবার উন্নতি ঘটিয়ে জিতে নিলেন সোনা।

এশিয়ান গেমসেও গোল্ড মেডেল জিতেছিলেন অমিত। ফাইনাল ম্যাচে তাঁর থেকে তাঁর প্রতিপক্ষ ম্যাতডোনাল্ডের উচ্চতা বেশি হওয়ায়, কিছুটা তো বাড়তি সুবিধা পাচ্ছিলেনই ইংলিশ বক্সার। তবে সেইসব সুবিধা-অসুবিধাকে তুচ্ছ করে অমিত নিজের দক্ষতা প্রমাণ করে দিলেন। শেষ রাউন্ডে ম্যাকডোনাল্ড ম্যাচে ফেরার প্রয়াস করেছিলেন বটে। তবে তাতে তেমন লাভের লাভ কিছুই হয়নি। 

নীতুর প্রথম সোনা 

মহিলাদের বক্সিংয়ে সোনা জয়ের লক্ষ্যে ফাইনালে নেমেছিলেন ভারতের নীতু (Nitu Ghanghas)। সেই লক্ষ্যে তিনি সফল হলেন। বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে ১৪ নম্বর সোনা এল ভারতের ঘরে। মহিলাদের বক্সিংয়ের মিনিমামওয়েট (৪৫ কেজি থেকে ৪৮ কেজি) ফাইনালে নীতুর প্রতিপক্ষ ছিলেন আয়োজক দেশের বক্সার ডেমি-জেড রেজটান। তাঁকেই ৫-০ হারিয়ে সোনা জিতলেন ভারতীয় বক্সার। বক্সিংয়ে চলতি গেমসে এটিই ভারতের প্রথম সোনা জয়।

বক্সিংয়ে তিন মিনিটের তিনটি রাউন্ড হয়। প্রতিটি রাউন্ডে, গোটা নয় মিনিট জুড়েই দারুণ পরিপক্কতার পরিচয় দেখান নীতু। তীক্ষ্ণ ঘুষির পাশাপাশি ম্যাচের গতিও ভারতীয় বক্সারই নির্ধারণ করেন। এর ফলে তাঁর দাপটে প্রতিপক্ষ বক্সার ম্যাচে ফেরার কোনওরকম সুযোগই পাননি। অমিত ও নীতু পেরেছেন, এবার ভারতীয়দের সমস্ত চোখে নিখাত জারিনের দিকে। তিনি কি সোনা জিততে পারবেন?

আরও পড়ুন: কমনওয়েলথে প্যারা টেবিল টেনিসে সোনা ভাবিনা পটেলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget