এক্সপ্লোর

Commonwealth Games: কমনওয়েলথে প্যারা টেবিল টেনিসে সোনা ভাবিনা পটেলের

Commonwealth Games 2022: প্যারা টেবিল টেনিসের মহিলাদের ৩-৫ সিঙ্গলসের ফাইনালে নাইজেরিয়ার ক্রিস্টিয়ানাকে ১২-১০, ১১-২, ১১-৯ পয়েন্টের ব্যবধানে স্ট্রেট সেটে হারিয়ে দেন ভাবিনা

বার্মিংহ্যাম: নাইজেরিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে কমনওয়েলথের প্যারা টেবিল টেনিস ইভেন্টে সোনা জয় ভাবিনা পটেলের। টোকিও প্যারালিম্পিক্সে রুপো জিতেছিলেন। সেখানে সোনা না জিততে পারার আক্ষেপ পুষিয়ে দিলেন কমনওয়েথ গেমসের মঞ্চ থেকে। প্যারা টেবিল টেনিসের মহিলাদের ৩-৫ সিঙ্গলসের ফাইনালে নাইজেরিয়ার ক্রিস্টিয়ানাকে ১২-১০, ১১-২, ১১-৯ পয়েন্টের ব্যবধানে স্ট্রেট সেটে হারিয়ে দেন ভাবিনা (Bhavina Patel)। প্যারা টিটিতে ব্রোঞ্জ এনেছেন সোনালবেন মনুভাই পটেলের।

কী বলছেন ভাবিনা পটেল?

সোনা জয়ের পর ভাবিনা বলছেন, ''কঠোর পরিশ্রমের ফল পেলাম। আমার লক্ষ্য আগামী ২০২৪ প্যারালিম্পিক্সে অংশ নেওয়া। তার প্রস্তুতিই সারছি এই মুহূর্তে। সোনা জয় সবসময়ই আনন্দের। কিন্তু প্যারালিম্পিক্সের মঞ্চে লড়াই আরও কঠিন হবে। তাই আরও ভাল পারফর্ম করতে চাই।''

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্যারা ইভেন্টে টেবিল টেনিসে নিজের তৃতীয় গ্রুপ ওয়ান সিঙ্গলসে ম্যাচে ফিজির আকানিসি লাতুর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন ভাবিনা। ম্যাচে ভাবিনা জয় পেয়েছেন ১১-১, ১১-৫, ১১-২ ব্যবধানে। স্ট্রেট গেমে জয় ছিনিয়ে নিয়েছিলেন ভাবিনা।

এর আগের ২ টো ম্যাচেও জয় পেয়েছিলেন ভাবিনা। অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েলা ডি তোরোর বিরুদ্ধে জয় পেয়েছিলেন। এছাড়াও ভাবিনা জয় পেয়েছিলেন নাইজেরিয়ার প্রতিযোগীর বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিয়েছিলেন ভাবিনা। 

আজ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া

কমনওয়েলথ গেমসে ফাইনালে আজ ক্রিকেটের মঞ্চে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। ইংল্যান্ডকে (England) সেমিফাইনালে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল হরমনপ্রীতের দল। কমনওয়েলথ গেমসে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল। এবার সেই অজিদের বিরুদ্ধেই ফাইনালে ফের মুখোমুখি ভারত। ইতিহাসের দোরগোড়ায় ভারতীয় মহিলা ক্রিকেট। সোনা জিতলে বদলে যেতে পারে অনেক ছবিই, অন্তত তেমনই মনে করছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। তিনি বলছেন, ''এটা আমাদের জন্য ভীষণ গর্বের মুহূর্ত। সোনা জিতলে অনেক ছবিই বদলে যেতে পারে।''

আরও পড়ুন: চোটে কাহিল, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হর্ষল পটেল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

Suvendu Adhikari : 'ধর্মতলাকাণ্ডে দায়ের মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ', জানালেন মুখ্যমন্ত্রী
NEET Protest: এ মেয়ের এক হাতই যেন কাফি! তিনি রিয়া আহির...
PM Modi: শুক্রবার রাতে ফের Video বার্তা প্রধানমন্ত্রীর, যা বললেন... | NEET Paper Leak Controversy
Sonam Wangchuk:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget