এক্সপ্লোর

D Gukesh: কাস্পারভের রেকর্ড ভেঙে চুরমার, ১৭ বছর বয়সি গুকেশের সামনে বিশ্বখেতাব জয়ের হাতছানি

Candidates Chess Tournament: বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বছরের শেষের দিকে বর্তমান চ্যাম্পিয়ন, চিনের ডিং লিরেনের মুখোমুখি হবেন গুকেশ। 

টরন্টো: বয়স মাত্র ১৭ বছর। এই বয়সেই বিশ্ব চ্য়াম্পিয়ন হওয়ার সুযোগ দম্মারাজু গুকেশের (Dommaraju Gukesh) সামনে। ভারতীয় তরুণ গ্র্যান্ডম্যাস্টার গুকেশ ক্যান্ডিডেটস চেস টুর্নামেন্ট (Candidates Chess Tournament) জিতেই ইতিহাস গড়ে ফেললেন। কণিষ্ঠতম দাবাড়ু হিসাবে এবার বিশ্ব খেতাব জয়ের লক্ষ্যে লড়াই করবেন গুকেশ। তিনি কিংবদন্তি গ্যারি কাস্পারভের চার দশক পুরোনো রেকর্ড ভাঙলেন। 

আমেরিকার হিকারু নাকামুরার বিরুদ্ধে ১৪তম তথা শেষ রাউন্ডে সহজ ড্র করেন ভারতীয় দাবাড়ু। এর ফলে ১৪-র মধ্যে থেকে নয় পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেন গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কারা চ্যালেঞ্জ জানাবেন, তা নির্ধারিত করতেই কিন্তু এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বছরের শেষের দিকে বর্তমান চ্যাম্পিয়ন, চিনের ডিং লিরেনের মুখোমুখি হবেন গুকেশ। বিশ্বনাথন আনন্দের পর মাত্র দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসাবে গুকেশ ক্যান্ডিডেটস জিতলেন।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার এবং বিশ্বের সেরা তিনের দুইজন যে টুর্নামেন্টে ছিলেন, সেখানে গুকেশকে কেউই ফেভারিটের আশেপাশেও রাখেনি। তবে ফাইনাল রাউন্ড শুরুর আগে গুকেশ লিডেই ছিলেন। তবে নাকামুরা, ফ্যাবিয়ানো কারুয়ানা এবং ইয়ানকে দৌড়ে টিকে থাকতে জিততেই হত। অপরদিকে, ইয়ান-ফ্যাবিয়ানোর ম্যাচ ড্র হলে বিশ্বের তিন নম্বর দাবাড়ু নাকামুরার বিরুদ্ধে ড্র করলেই খেতাব নিশ্চিত হয়ে যেত গুকেশের। দুই ম্যাচের ফলাফলই গুকেশের পক্ষেই যায়। চাপের মুখেও দুরন্ত পরিপক্কতার পরিচয় দেন গুকেশ।

নাকামুরার বিরুদ্ধে কালো নিয়ে খেলা গুকেশকে শেষ রাউন্ডের ম্যাচে তেমন চাপেও পড়তে হয়নি। ইতিহাস গড়া গুকেশের পারফরম্যান্সে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনও বেশ প্রভাবিত। তিনি ক্যান্ডিডেটস শুরুর আগে গুকেশদের তেমন রেট করেননি। তবে গুকেশ যে তাঁকে চমকে দিয়েছে, তা অকপটে মেনে নিচ্ছেন তিনি। কার্লসেন বলেন, 'আমার পাশাপাশি গুকেশ আরও অনেককেই চমকে দিয়েছে বলে আমার মনে হয়। অবশ্য এতে হয়তো আমার এতটা আশ্চর্য হওয়া উচিত নয়। জার্মানিতে গুকেশ আমার কাছে ক্যান্ডিডেটসে ও কেমনভাবে খেলবে, সেই নিয়ে পরামর্শ চেয়েছিল। তবে আমার কাছে আহামরি কোনও উপদেশ ছিল না। আমি শুধুমাত্র ওকে বলেছিলাম যে মাথা ঠান্ডা রেখে খেলতে। বেশি বাড়াবাড়ি কিছু করার প্রয়োজন নেই। কারণ ব বাকিরা সকলে সেটাই করবে। প্রয়োজন শুধু সুযোগের সঠিক ব্যবহার করা।'

গুকেশ যে কার্লসেনের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করেছেন, তা বলাই বাহুল্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পছন্দের প্রতিপক্ষ RCB-র বিরুদ্ধেই আইপিএলে নতুন ইতিহাস গড়লেন সুনীল নারাইন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget